• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষনার দাবীতে রাঙামাটিতে পিসিপির বিক্ষোভ-সমাবেশ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Nov 2022   Sunday

দ্রুত  রোডম্যাপ ঘোষনা ও অবিলম্বে পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবীতে গতকাল রোববার রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ করেছে পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি)।


পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৫ বছর উপলক্ষে আয়োজিত জেলা প্রশাসন কার্যালয় চত্বরে  পাহাড়ী ছাত্র পরিষদ জেলা শাখার উদ্যোগে সমাবেশে সভাপতিত্ব করেন পাহাড়ী ছাত্র পরিষদের জেলা শাখার সহ-সভাপতি জিকো চাকমা। এতে প্রধান অতিথি ছিলেন পিসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন মারমা। বক্তব্য দেন  পার্বত্য চট্টগ্রাম যুব  সমিতির জেলা শাখার সাধারন সম্পাদক সুমিত্র চাকমা, হিল ইউমেন্স  ফেডারেশনের জেলা শাখার সাধারন সম্পাদক ম্রানু মারমা, পিসিপির রাঙামাটি জেলা শাখার সদস্য সুমন চাকমা,পিসিপির শহর শাখার সাধারন সম্পাদক সুরেশ চাকমা,  পিসিপির কলেজ শাখার সদস্য করুন জ্যোতি চাকমা প্রমুখ। এর আগে একটি বিক্ষোভ-মিছিল জেলা জিমনেসিয়াম চত্বর থেকে শুরু হয়ে বনরুপা ঘুরে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়।


সমাবেশে বক্তারা  বলেন, পার্বত্য চুক্তির ২৫ বছর অতিবাহিত হলেও পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়িত না হওয়ায় পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক মানবধিকার পরিস্থিতি আজ চরম সংকটজনক হয়ে উঠেছে। পার্বত্য চট্টগ্রামের অন্যতম ভূমি সমস্যার সমাধান হয়নি।  সরকার চুক্তি বাস্তবায়নের পরিবর্তে সংর্কীন স্বার্থে তাবেদারি ও চুক্তি বিরোধী ভুমিকা পালন করছে। বক্তারা দ্রুত রোডম্যাপ ঘোষনাপূর্বক চুক্তি পুর্ণাঙ্গ বাস্তবায়ন করা না হলে পার্বত্য চুক্তি বাস্তবায়নে কোন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে তার জন্য সরকার দায়ী থাকবে। 

 
সমাবেশে বক্তারা আরো বলেন, পার্বত্য চুক্তি স্বাক্ষরকারী আওয়ামীলীগ সরকার ১৪ বছর ধরে ক্ষমতায় থাকার পরও চুক্তিবাস্তবায়নে দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহন করেনি। সরকার ব্যর্থতাকে ধামাচাপা দিতে চুক্তির ৭২ ধারার মধ্যে ৪৮টি ধারা সম্পূর্ন বাস্তবায়িত ও ১৫টি ধারা আংশিক বাস্তবায়িত হয়েছে ও ৯টি ধারা বাস্তবায়নে চলামান রয়েছে বলে অসত্য কথা তথ্য প্রদান করে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদকে নিয়ে বিশেষ শাসন ব্যবস্থা প্রবর্তনের কথা াকলেও এসব পরিষদকে সাধারন প্রশাসন, আইন-শৃংখলা, পুলিশ, ভূমি ও ভূমি ববসস্থাপনা, বন ও পরিবেশ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ প্রশাসনিক ক্ষমতা ও কার্যাবলী হস্তান্তর না করার কারণে পাহাড়ে বিশেষ শাসন ব্যবস্থার প্রাতিষ্ঠানিক রুপ গড়ে উঠতে পারেনি। তিন পার্বত্য জেলা পরিষদকে ক্ষমতাসীন দলের সদস্যদের নিয়োগ দিয়ে পরিচালনা করা হচ্ছে।  এতে এসব জেলা পরিষদগুলো দুর্নীতির ও গণবিরোধী আখড়ায় পরিণত হয়েছে।

 

সমাবেশ থেকে বক্তারা অতি দ্রুত রোডম্যাপ ঘোষনাপূর্বক পার্বত্য চুক্তির পুর্ণাঙ্গ ও যথাযথ বাস্ত^তায়ন, পার্বত্য ভূমি কমিশন কার্যকর  এবং ছয়টি ক্যান্টনমেন্ট বাদে সকল অস্থায়ী ক্যাম্প প্রত্যাহার ও অপারেশন উত্তরণ প্রত্যাহারের তিন দফা দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ