• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

পঞ্চদশ সংশোধনী আইন ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দমনমূলক ১১ নির্দেশনার প্রতি
খাগড়াছড়ি ও বান্দরবানে ৮ সংগঠনের লাল কার্ড প্রদর্শন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jun 2015   Tuesday

মঙ্গলবার খাগড়াছড়ি  ও বান্দরবানে ইউপিডিএফ সমর্থিত ৮ গণসংগঠনের পক্ষ থেকে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন বাতিলের দাবীতে ও স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের পার্বত্য চট্টগ্রামে দমনমূলক ‘১১ নির্দেশনার’ প্রতি লাল কার্ড প্রদর্শন করা হয়েছে।

৮গণসংঠনের কনভেনিং কমিটির সদস্য সচিব অংগ্য মারমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া বাজার এলাকায় ছাত্র-যুব নারী-পুরুষ লাল কার্ড প্রদর্শন করে। এতে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রী ক্রিরা সম্পাদক বরুন চাকমা। খাগড়াপুর বাজার থেকে খাগড়াপুর এলাকার ছাত্র-যুব সমাজ এর ব্যানারে লাল কার্ড প্রদর্শন এবং বিক্ষোভ মিছিল করে কৃষি গবেষণার ধর্মঘরে গিয়ে শেষ হয়। বক্তব্য রাখেন খাগড়াপুর এলাকার ছাত্র প্রসেনজিৎ ত্রিপুরা। লাল কার্ড প্রদর্শন ও বিক্ষোভ মিছিলে প্রায় অর্ধশত ছাত্র-যুব অংশগ্রহণ করেন। পানখাইয়াপাড়া চাবাই সড়ক মোড়ে বাজারের শেষ মাথা থেকে বিক্ষোভ মিছিল বের করে পানখাইয়াপাড়ায় গিয়ে শেষ হয়। বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি কলেজ শাখার সহসাধারণ সম্পাদক জেসীম চাকমা।  এছাড়া  খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে দক্ষিণ খবংপুজ্জ্যা অমর বিকাশ সড়কের মোড় থেকে লাল কার্ড প্রদর্শন করে একটি বিক্ষোভ মিছিল খাগড়াছড়ি চেঙ্গী ব্রীজের সামনে গিয়ে শেষ হয়।

অপরদিকে,দীঘিনালা উপজেলা সদর থেকে লাল কার্ড প্রদর্শন ও বিক্ষোভ মিছিল করে মাষ্টার পাড়া ইউপিডিএফ এর অফিসের সামনে গিয়ে শেষ হয়। সেখানে গণতান্ত্রিক যুব ফোরামের দিঘীনালা উপজেলার শাখার সাধারণ সম্পাদক নয়ন চাকমার সঞ্চলনায় বক্তব্য রাখেন পিসিপি দীঘিনালা উপজেলা শাখার সভাপতি জহেল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সহসভাপতি মঞ্জু চাকমা, ইউপিডিএফ এর দিঘীনাল উপজেলা সংগঠক কিশোর চাকমা। মহালছড়ি উপজেলায় মাইসছড়ির বদানালায় লাল কার্ড প্রদর্শন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক সর্বানন্দ চাকমা, মহালছড়ি উপজেলার সভাতি হৃদয় বিন্দু চাকমা। পানছড়ি উপজেলার ধুদুকছড়ি ব্রীজের সামনে লাল কার্ড প্রদর্শন করা হয়। সেখানে স্থানীয় এলাকার কার্বারী, সাধারণ জনগণ ও ছাত্র-যুবরা অংশগ্রহণ করেন। এছাড়া পানছড়ির পুজগাং বাজারের পাশে স্কুলের সামনে লাল কার্ড প্রদর্শন করা হয়। এতে এলাকার জনপ্রতিনিধি, স্থানীয় মুরুব্বী, স্কুল শিক্ষক এবং ছাত্র-যুবকসহ দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি চন্দ্রদেব চাকমা ও ইউপিডিএফ এর উপজেলা সংগঠক জগদীশ চাকমা। মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা  রিসাং ঝর্ণা এলাকায় পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম ও রিসাং ঝর্ণা এলাকার সাধারণ ছাত্র-ছাত্রীদের নিয়ে লাল কার্ড প্রদর্শন করে। এতে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের মাটিরাঙ্গা উপজেলার সাধারণ সম্পাদক দীপংকর ত্রিপুরা এবং সঞ্চলানা করেন পিসিপি মাটিরাঙ্গা উপজেলার সাংগঠিক সম্পাদক ডালিম ত্রিপুরা।রামগড়  উপজেলা সদরের মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সামনে নারী-পুরুষ, ছাত্র-যুবকের অংশগ্রহণে লালকার্ড প্রদর্শন করা হয়। এছাড়া রামগড় যৌথ খামার এলাকায় লাল কার্ড প্রদর্শন ও মিছিল করা হয়। বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি গোলাপ ত্রিপুরা ও ইউপিডিএফ এর রামগড় উপজেলা সংগঠক জিতেন ত্রিপুরা। মানিকছড়ি উপজেলার জামতলায় বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের সদস্য উক্রাচিং মারমা। লক্ষীছড়ি উপজেলার দুইল্যাতলী ইউনিয়েনের দেওয়ান পাড়া, যতিন্দ্র কর্বাারী পাড়া, বর্মাছড়ি ইউনিয়নের বর্মাছড়ি বাজারে, কতুকছড়ি বাজারে লাল কার্ড প্রদর্শন করা হয়।  পৃথক পৃথক সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের খ্যচিং মারমা, হøাচিংম মারমা, কুতুকছড়ি স্কুলের ছাত্রী সামাউ মারমা, সচিব চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের উপজেলা সংগঠক দয়া ধন চাকমা, বিশিষ্ট মুরুব্বী সত্যপ্রিয় চাকমা, ইউপিডিএফ এর উপজেলা সংগঠক রন্টু চাকমা, রতন বসু চাকমা। সমাবেশে প্রায় দেড় থেকে তিনশতাধিক ছাত্র-যুব-নারী-পুরুষ যোগ দেয়।  এছাড়াও দাবীতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারে কর্মসূচি পালিত।

প্রেস  বার্তায় অভিযোগ করা হয় কর্মসূচি পালন করতে গিয়ে বিভিন্ন স্থানে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা বাধা প্রদান করেছে।

এসব সমাবেশে বক্তারা পঞ্চদশ সংশোধনীতে পার্বত্য চট্টগ্রামসহ দেশের সংখ্যালঘু জাতিসমূহের ওপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা অবিলম্বে বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বাতিলপূর্ব সংখ্যালঘু জাতিসমূহত জাতিগত সাংবিধানিক স্বীকৃতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা দমনমূলক ১১ নির্দেশনা বাতিল ও  গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ