• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

প্রবীন সংবাদিক, কবি মোখলেস-উর- রাহমান ভূঁইয়া আর নেই

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jul 2015   Thursday

প্রবীন সংবাদিক, কবি মোখলেস-উর- রাহমান ভূঁইয়া আর নেই। বুধবার  মধ্যরাত ১২.৪৫ মিনিটে তিনি মৃত্যু বরণ করেছেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বৎসর। তিনি  বেশ কয়েকদিন যাবত ডায়াবেটিস ও জ্বরে ভূগছিলেন।

জানা গেছে,বুধবার তাঁর ডায়াবেটিস-এর পরিমাণ বেশী দেখে পরিবারের সদস্যরা তাঁকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করান। সন্ধ্যার পর থেকে তিনি বুকে ব্যথা অনুভব করার কথা বললেও তাকে চিকিৎসা করা, ব্যবস্থাপত্র দেওয়া অথবা সঠিক পরামর্শ দেওয়ার মতো অভিজ্ঞ চিকিৎসক সে সময় হাসপাতালে ছিলেন না। বুকে প্রচন্ড ব্যথা নিয়ে রাত ১২.৪০ মিনিটের দিকে তিনি মারা যান। তিনি দৈনিক রাঙামাটির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। এ ছাড়াও তিনি দৈনিক পাহাড়ের ডাক, মাসিক দেশ জগত নামে আরো দুটি পত্রিকা প্রতিষ্ঠা করা ছাড়াও সম্প্রতি সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ নামে আরো একটি পত্রিকা বের করেন। তিনি স্ত্রী, চার ছেলে সন্তানসহ বন্ধু-বান্ধব ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ারুল হক জানান, সাংবাদিক মোখলেস-উর- রাহমান ভূঁইয়া হৃদক্রীয়া বন্ধ হয়ে রাত ১২.৪০ মিনিটে মারা গেছেন। তার মরদেহ বর্তমানে রাঙামাটি নার্সিং ইনস্টিটিউট-এর নিজ বাস ভবনে রাখা হয়েছে।

প্রবীন প্রতিযশা সাংবাদিক মোখলেস-উর- রাহমান ভূঁইয়ার মৃত্যুতে বিভিন্ন সংস্থা ও মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে। এর মধ্যে বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট দীপেন দেওয়ান, রাঙামাটি প্রেস ক্লাব, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি ও পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক অনলাইন নিউজ পেপার ও ফটোগ্রাফী ওয়েবসাইট হিলবিডি২৪ ডটকম পক্ষ থেকে মরহুমরে বিদেহী আত্বার মাগফেরাত কামনা করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ