• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে বৈশাখী পুর্ণিমা উদযাপিতঃ বর্নাঢ্য ধর্মীয় শোভাযাত্রার আয়োজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 May 2014   Tuesday

রাঙামাটিতে যখাযোগ্য মর্যাদায় বৈশাখী পুর্ণিমা(বুদ্ধ পূর্নিমা) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শহরে বের করা হয় এক বনার্ঢ্য ধর্মীয় শোভাযাত্রা।উল্লেখ্য বৈশাখী পূর্ণিমা এই দিনে তথাগত ভগবান গৌতম বুদ্ধ জন্ম লাভ  এবং একই তিথিতে বুদ্ধত্ব লাভ ও পরিনির্বাণ লাভ করেন। তাই এ দিনটি প্রতিটি বৌদ্ধ নর-নারীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ।রাঙামাটি রাজ বন বিহার উপাসক-উপাসিকা কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে আয়োজিত ধর্মীয় শোভাযাত্রার উদ্বোধন করেন ২৯৯নং রাঙামাটির সংসদীয় আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার। পরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে রাজ বন বিহার প্রাঙ্গন পর্ষন্ত এক বর্নাঢ্য ধর্মীয় শোভাযাত্রার বের করা হয়। এ সময় ভগবান বুদ্ধের বুদ্ধ ধাতু প্রদর্শন করা হয়। শোভাযাত্রায় বৌদ্ধ নর-নারীরা অংশ নেন।পরে রাজ বন বিহার মাঠে আয়োজিত ধর্মীয় সভায় ধর্মদেশা দেন রাজ বনবিহারের ভিক্ষুসংঘরে প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির।এ সময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান,রাজ বন বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক প্রতুল বিকাশ চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনা করে পঞ্চশীল গ্রহণ, সংঘ দান, অষ্টপরিস্কার দান, বুদ্ধমুর্তি দানসহ বিভিন্ন ধর্মীয় কার্য সম্পাদনা করা হয়।অপরদিকে, কাঠালতলীস্থ মৈত্রী বিহারেও বৈশাখী পূর্নিমা উপলক্ষে পঞ্চশীল গ্রহণ, সংঘ দান, অষ্টপরিস্কার দান ও ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৈত্রী বিহারের অধ্যক্ষ পূর্ন জ্যোতি মহাথের। বক্তব্যে দেন মৈত্রী বিহার পরিচালনা কমিটির সভাপতি দেব প্রসাদ চাকমা।

–হিলবিডি২৫/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ