• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

মায়ানমার সরকারের সর্বোচ্চ ধর্মীয় সন্মাননা হিসেবে ‘স্বধর্ম জ্যোতিকা ধ্বজা’ ভূষিত হলেন চন্দ্রমণি মহাস্থবির

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Apr 2014   Wednesday

খাগড়াছড়ি’র আলুটিলাার ধাতুচৈত্য বৌদ্ধ বিহারের অধ্যক্ষ চন্দ্র মণি মহাস্থবিরকে মায়ানমার সরকারের সর্বোচ্চ ধর্মীয় সন্মাননা ‘স্বধর্ম জ্যোতিকা ধ্বজা’ ভূষিত করা হয়েছে। ধর্মীয় সন্মাননা পাওয়ায় খাগড়াছড়ির বৌদ্ধ ধর্মালম্বীরা চন্দ্রমণি মহাস্থবিরকে বরণ করে নিতে মঙ্গলবার কয়েক’শ মোটর সাইকেল আর গাড়ীবহর নিয়ে মহীয়ান এই ধর্মগুরুকে স্বাগত জানিেেছন। এই অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বী চাকমা-মারমা এবং বড়ুয়ার সম্প্রদায়রা অংশ নেন।সম্প্রতি চন্দ্র মণি মহাস্থবিরকে মায়ানমারের রাষ্ট্রীয় সর্বোচ্চ ধর্মীয় সন্মাননা হিসেবে ‘স্বধর্ম জ্যোতিকা ধ্বজা’ ভূষিত করেছে মায়ানমার সরকার। এই কীর্তিমান ধর্মীয়গুরু চন্দ্র মনি মহাস্থবিরকে বরণ করে নিতে পথে পথে ফুল হাতে অপেক্ষমান শত শত নারী-পুরুষ দাড়িঁয়ে থাকেন। পরে তাঁকে (চন্দ্রমণি) বহনকারী সুসজ্জিত গাড়ীটি পৌছঁলে অপেক্ষামান নর-নারীরা  ফুল ছিটিয়ে নিয়ে বরণ করে নেন।পরে আলুটিলা থেকে ধর্মীয় ভাব-গাম্ভীর্য আর আনুষ্ঠানিকতার পর বিশালাকার গাড়ী বহর পাহাড়ী পথে প্রবেশ করে খাগড়াছড়ি শহরে। শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে মহাজনপাড়া জনবল বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়, একটি আলোচনা সভা।প্রবীন শিক্ষাবিদ অনন্ত বিহারী খীসা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সেই সে সভায় বক্তব্য রাখেন, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমা, খাগড়াছড়ি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বোধিস্বত্ত দেওয়ান, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা এবং খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়ুয়া।চন্দ্রমণি মহাস্থবিরকে বরণের এই পর্বটি পুরো জেলাশহরে মঙ্গলবার বিকেলে যেন বাড়তি সৌহার্দ্য আর উষ্ণতা ছড়িয়ে দিয়েছিল।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ