• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে ঠাকুর অনুকূল চন্দ্র’র স্মরণ উৎসব অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Mar 2014   Tuesday

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র’র স্মরণ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার খাগড়াছড়ি জেলা শহরে দিনব্যাপী ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে ভারতের আগ্রাস্থ সৎসঙ্গ আশ্রমের সহ-প্রতি ঋত্বিক ও সাহিত্যিক প্রলয় মজুমদার, প্রধান বক্তা হিসেবে যোগ দেন। তিনি খাগড়াছড়ি সৎসঙ্গের উদ্যোগে কেনা ৮০ শতক ভূমিতে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রের কার্যক্রমের উদ্বোধন করেন।পরে একইস্থানে খাগড়াছড়ি সৎসঙ্গ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি রতন কুমার দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমা, প্রধান অতিথির বক্তব্য রাখেন।খাগড়াছড়ি সৎসঙ্গ’র সাঃ সম্পাদক জয়দ্রত আচার্য্য’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় খাগড়াছড়ির কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দির পরিচালনা কমিটির সাঃ সম্পাদক নির্মল কান্তি দেব, সমাজকর্মী আশীষ ভট্টাচার্য্য, মৃদুল চক্রবর্তী, কবিতা ঘোষ, মলয় কুমার ভৌমিক, খোকন শর্মা, মাইকেল ঘোষ এবং শৈবাল চন্দ্র বক্তব্য রাখেন।অনুষ্ঠানে জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন।

 

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ