• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় এক স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগ

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Aug 2015   Monday

বান্দরবানের লামা উপজেলার রুপসী পাড়া ইউনিয়নের শিলেরতুয়া নয়া পাড়া এলাকায় ৬ষ্ঠ শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগ করা হয়েছে। এ ঘটনার শিকার স্কুল ছাত্রীটির বাবা প্রতিবেশী মোঃ রফিকুল ইসলাম(৩১) কে আসামী করে লামা থানায় মামলা দায়ের করেছেন।

লামা থানার মামলা সূত্রে জানা যায়, ৮ আগষ্ট ঘটনার শিকার স্কুল ছাত্রীর বাবা ও মা তাদের ৩ মেয়ে ও ১ ছেলেকে ঘরে রেখে জায়গা জমির সংক্রান্ত বিষয়ে চট্টগ্রামের এক আত্মীয়ের বাড়ীতে যান। এ সুযোগে প্রতিবেশী মৃত মুকবুল হোসেনের ছেলে মোঃ রফিকুল ইসলাম জানালা কেটে ঘরের প্রবেশ করে স্কুল ছাত্রীর মুখ চেপে ধরে ধর্ষনের চেষ্টা চালায়। এ সময় স্কুল ছাত্রীটির ছোট দুই বোন ও এক ভাইয়ের কান্নাকাটির শব্দ শুনে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসেন। তবে এসময় মোঃ রফিকুল ইসলাম স্কুল ছাত্রীটিকে ব্লেড দিয়ে আঘাত করে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে এলাকার লোকজন স্কুল ছাত্রীটিকে উদ্ধার করে লামা হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় স্থানীয় গন্যমান্য লোকজন শালিসী বৈঠকের মাধ্যমে সমাধান করার জন্য কয়েক দফা বৈঠকে বসেও ব্যর্থ হন। পরে এ ব্যাপারে লামা থানায় ১৩ আগষ্ট স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে মোঃ রফিকুল ইসলামকে আসামাী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন (মামলা নং- ০৩)।

লামা থানার মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এসআই মোঃ হারুণ আর রশীদ বলেন, মামলার তদন্ত চলছে। আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ