• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিলাইছড়িতে নানা কর্মসূচি                    পার্বত্য চুক্তি পূর্নাঙ্গ বাস্তবায়িত না হওয়ায় বিগত সরকারই দায়ি-পার্বত্যমন্ত্রী                    দক্ষ শিক্ষক সংকটে মুখ থুবড়ে পড়েছে পাহাড়ে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম                    রাঙামাটিতে অশিকার শিশু পুষ্টি ও জীবিকায়ন উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা                    বিলাইছড়িতে আশিকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান                    Express of Interest (EoI) for Hiring of External Audit Firm                    বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    
 
ads

সনাক-টিআইবি’র উদ্যোগে রাঙামাটি সরকারী কলেজে ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ কেন্দ্র পরিচালনা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Aug 2015   Monday

ট্রান্স ফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি(সনাক)এর উদ্যোগে সোমবার রাঙামাটি সরকারী কলেজে ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ কেন্দ্র পরিচালনা করা হয়। বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্টানের সেবা সম্পর্কিত তথ্য প্রদানের মাধ্যমে তরুন সমাজে সচেতনতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরনপূর্বক দুর্নীতি রোধে কার্যকর সামাজিক আন্দোলনে তরুন সমাজকে অধিকতর সম্পৃক্ত করার লক্ষ্যে এ কর্মসুচি আয়োজন করা হয়।

“তথ্যই শক্তি” এই স্লোগানকে সামনে রেখে সোমবার রাঙামাটি সরকারী কলেজে ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ কেন্দ্র পরিচালনার সময় উপস্থিত ছিলেন সনাকের রাঙামাটি শাখার সভাপতি চাঁদ রায়, সহ-সভাপতি অমলেন্দু হাওলাদার, সনাক সদস্য সুস্মিতা চাকমা, ললিত সি চাকমা, সত্রং চাকমা। ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ কেন্দ্র সার্বিক পরিচালনায় ছিলেন ইয়েস দলনেতা সুশীল কান্তি চাকমা, ইয়েস সদস্য সোনিয়া চাকমা, দীপক দাশ, ইয়েস ফ্রেন্ডস সাটংপ্র“ চৌধুরী। এছাড়া টিআইবি রাঙামাটি সিসির কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

আয়োজিত ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ কেন্দ্রে আগত ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মধ্যে সনাক-টিআইবি’র লক্ষ্য ও  উদ্দেশ্য সম্পর্কে জানানোর পাশাপাশি তথ্য ও পরামর্শ কেন্দ্রের উদ্দেশ্য ব্যাখ্যা করা হয়। আগত ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের তথ্য ও পরামর্শ সম্বলিত ভাজপত্র ও লিফলেট বিতরন করা হয়।

রাঙামাটি সরকারী কলেজের উপাধ্যক্ষ জনাব মফিজ উদ্দিন বলেন “ এ ধরনের ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ কেন্দ্র জনসাধারনের তথ্য জানার সুযোগ সৃষ্টি করবে এবং সচেতনতা সৃষ্টির মাধ্যমে প্রতিষ্ঠানগুলোতে স্বচ্চতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সক্ষম হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ