• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

খাগড়াছড়ি সরকারী কলেজে শিক্ষক সংকট নিরসনসহ বিভিন্ন দাবিতে পিসিপি’র বিক্ষোভ-সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Aug 2015   Wednesday

খাগড়াছড়ি সরকারি কলেজে শিক্ষক সংকট নিরসন, পর্যাপ্ত কলেজ বাস, ছাত্রাবাস ও অবকাঠামো উন্নয়নসহ নতুন বিষয়ে অনার্স কোর্স চালুর দাবিতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) বিক্ষোভ-সমাবেশ করেছে।

“মেডিক্যাল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানসমূহের মান বৃদ্ধি কর” এ শ্লোগানে  পিসিপির কলেজ শাখার উদ্যোগে কড়ইতলায় সমাবেশে সভাপতিত্ব করেন পিসিপির কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক এলটন চাকমা। বক্তব্য রাখেন, দ্বাদশ শ্রেণীর ছাত্র রনেল দেওয়ান, রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ বর্ষের ছাত্র মংসাই মারমা, বিবিএস ১ম বর্ষের ছাত্র সোনায়ন চাকমা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিসিপির অর্থ সম্পাদক নিকাশ চাকমা।

এর আগে একটি বিক্ষোভ-মিছিল কলেজের দক্ষিণ গেইট থেকে শুরু হয়ে চেঙ্গী স্কোয়ার প্রদক্ষিণ করে কলেজের পূর্ব গেইট হয়ে কড়ইতলায় গিয়ে সমাবেশ করা হয়।

গমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ৪১ বছর পরও খাগড়াছড়ি সরকারি কলেজে অবকাঠামোর উন্নয়ন হয়নি। পর্যাপ্ত কলেজ বাস না থাকায় ছাত্র-ছাত্রীরা কলেজে আসা-যাওয়ার ক্ষেত্রে নানা ভোগান্তির শিকার হচ্ছে। কলেজে ছাত্রাবাস না থাকায় আবাসন সংকটের কারণে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের পড়াশুনা ব্যাহত হচ্ছে। 

বক্তারা আরও বলেন, যেখানে  কলেজে ৪৬ জন শিক্ষক নিয়ে পাঠদান হওয়ার কথা সেখানে মাত্র ২৮ জন শিক্ষক নিয়ে পাঠদান করানো হচ্ছে। সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক পদ শুন্য। এ অবস্থায় শিক্ষারমান কিভাবে বাড়ানো সম্ভব। ২০১৫ সালের এইচএসসি রেজাল্টই তা প্রমাণ করে দিয়েছে। যেখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৯৯ জন সেখানে উত্তীর্ণ হয়েছে মাত্র ৩৯৫ জন।

বক্তারা অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মান বৃদ্ধি, কলেজে শিক্ষক সংকট নিরসন, পর্যাপ্ত কলেজ বাস, ছাত্রাবাস নির্মাণসহ অবকাঠামোর উন্নয়ন ও নতুন বিষয়ে অনার্স কোর্স চালুর দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ