• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের বালিকা ফুটবল দলকে জেলা পরিষদের সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Nov 2015   Monday

জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের বালিকা ফুটবল দল জাতীয় পর্যায়ে রানার আপ গৌরব অর্জন করায় সোমবার সংবর্ধনা দেয়া হয়।  

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদর সম্মেলন কক্ষে  পরিষদের পক্ষ থেকে দেয়া সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পরিষদ সদস্য জেবুন্নেসা রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেনজেলা শিক্ষা কর্মকর্তা গোলজার আহমদ খান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মফিজুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্বপন চাকমা ও কাউখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল হক। অনুষ্ঠান শেষে জাতীয় পর্যায়ে রানার আপ গৌরব অর্জন করায় ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের বালিকা ফুটবল দলের সকলকে পরিষদের পক্ষ থেকে এক হাজার টাকা ও ক্রেষ্ট বিতরণ প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্ত্যবে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের ক্রীড়া ক্ষেত্রে অগ্রগতি বাড়ানোর লক্ষ্যে আগামী বছর থেকে জেলা পরিষদ হতে উদ্যোগ গ্রহন করা হবে। তিনি বলেন, ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের বালিকা ফুটবল দল জাতীয় পর্যায়ে রানার আপ গৌরব অর্জন করায় বিদ্যালয়টির সুনাম অর্জনের পাশাপাশি রাঙামাটি জেলার জন্যও এটা একটি বড় প্রাপ্তি। খেলাধুলায় এ জেলা থেকে জাতীয় পর্যায়ে সুনাম অর্জনকারী অনেকেই রয়েছে। আগামী প্রজন্মের খেলোয়াড়দের তাদের মতো করে গড়ে তুলতে তাদের পরামর্শ ও সহযোগিতার প্রয়োজন রয়েছে।

 তিনি আগামী বছর থেকে জাতীয় পর্যায়ে যে দলই অংশগ্রহণ করবে তাদের খেলাধুলার সম্পূর্ন খরচ জেলা পরিষদ বহন  এবং ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড় চাথুই মারমার পায়ের সু-চিকিৎসার জন্য ৫০হাজার টাকা দেওয়ার ঘোষনা দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ