• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে ব্লাষ্টের মানববন্ধন কর্মসূচি পালন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Nov 2015   Tuesday

তাজরিন গার্মেন্টস-এ ভয়াবহ ট্রাজেডির তিন বছর উপলক্ষে নিহতদের ক্ষতিপূরণ আহতদের উন্নত চিকিৎসা,পূর্নবাসন ও  দায়ীদের বিচারের দাবীতে মঙ্গলবার রাঙামাটিতে মানববন্ধ করা হয়েছে।

জেলা প্রশাসন কার্যালয় চত্বরে আয়োজিত বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট(ব্লাস্ট) রাঙামাটি ইউনিটের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানবন্ধন চলাকালে সমাবেশে বক্তব্যে রাখেন ব্লাস্টের রাঙামাটি ইউনিটের সমন্বয়কারী এ্যাডভোকেট জুয়েল দেওয়ান ও নারী অধিকার কর্মী নুরজাহান পারুল।

সমাবেশ সঞ্চালনা করেন ব্লাস্ট,রাঙামাটি ইউনিটের এডভোকেসি অফিসার কনিম চাকমা। মানববন্ধনে কর্মসচিতে শ্রমিক,আইনজীবী, সাংবাদিক, এনজিও সংস্থা টিআইবি,ব্রাক,সা’স,আশিকা,সিআইপিডি,হিমাওয়ান্তির প্রতিনিধি মানবাধিকার ও নারী অধিকার কর্মীরা এ শ্রমিকদের বিভিন অধিকার দাবি সম্বলিত ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

ব্লাস্ট রাঙামাটি ইউনিটের সমন্বয়কারী এডভোকেট জুয়েল দেওয়ান বলেন, মালিক পক্ষ কর্তৃক অবহেলা জনিত কারনে কর্মক্ষেত্রে দূর্ঘটনা ঘটলে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এবং শ্রমিকদের যথাযথ ক্ষতিপুরণ ও শ্রম নিরাপত্তা সর্ম্পকিত আইন ও নীতিমালার প্রতি অবহেলা ও লংঘনকারীর জন্য অবিলম্বে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা দরকার।

নারী অধিকার কর্মী নুরজাহান পারুল বলেন,শ্রমিকরা সবসময় অবহেলিত বিশেষ করে নারী শ্রমিকরা বিভিনড়বভাবে ধর্ষন ও যৌন হয়রানির শিকার। তাজরিনের দূর্ঘটনায় নিহতেরাও অধিকাংশ নারী ছিল, যাদের মৃত্যু হয়েছিল অত্যন্ত নির্মম ও ভয়াবহভাবে। তিনি ক্ষতিগ্রস্ত ক্ষতিপুরণ দেওয়া এবং আহতদের সমাজে সম্মানজনক পূণর্বাসন নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য,২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ায় অবস্থিত তাজরিন গার্মেন্টস এ অগ্নিকান্ডে শতাধিক শ্রমিক নিহত ও দুই শতাধিক শ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার পরবর্তীতে ২০১২ সালে মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট(ব্লাস্ট), বেলা ও আইন ও সালিশ কেন্দ্র (আসক) পক্ষ থেকে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করা হয়। বর্তমানে উচ্চ আদালতে মামলাটি চলমান রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ