• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    
 
ads

পার্বত্য চুক্তি বর্ষপূর্তিতে দীঘিনালা উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভা

দীঘিনালা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2015   Wednesday

পার্বত্য শান্তিচুক্তির ১৮ তম বর্ষপূর্তি উপলক্ষে বুধবার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

দিবসটি উপলক্ষে বুধবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।  শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপুর্ণ সড়কে প্রদক্ষিন করে লারমা স্কোয়ারে  গিয়ে শেষ হয়। পরে সেখানে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন দীঘিনালা জোন অধিনায়ক মেজর ইমতিয়াজ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা।

 

শোভাযাত্রায় উপজেলার রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মী ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন।

 

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দীঘিনালা সেনা জোনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর ইমতিয়াজ প্রধান অতিথির বক্তব্য রাখেন।

 

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, ক্যাপ্টেন তৌহিদুল ইসলাম মান্নান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মোঃ কাশেম, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান গোপাদেবী চাকমা, বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা ও দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু বক্তব্য রাখেন।

 

বিকালে উপজেলার পুরাতন হাইস্কুল মাঠে প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে শান্তি চুক্তির ১৮ তম বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত দিন ব্যাপী কর্মসূচীর সমাপনী ঘটে।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত ঐতিহাসিক শান্তি চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘ দুই যুগের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটেছে। 

 

পাহাড়ে বসবাসরত মানুষের শান্তি সম্প্রীতি উন্নয়নের পথ সুগম হয়েছে। তাই কোনো কারণে যাতে এই উন্নয়নের পথ বাধাগ্রস্ত না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার মাধ্যমে পারষ্পরিক ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐক্যবদ্ধ প্রয়াস বজায় রাখার জন্য বক্তাগন উপস্থিত সকলের প্রতি আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ