• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবানে বিজিপি’র গুলিতে বাংলাদেশী যুবক নিহত

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Dec 2015   Tuesday

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা দোছড়ি ইউপির আশারতলী এলাকায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি’র) গুলিতে বাংলাদেশী এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম জয়নাল উদ্দিন (২০)। সে আশারতলী এলাকার মোঃ হোসেনের পুত্র।

 

বিজিবি ও স্থানীয় সুত্র জানায়, সোমবার দুপুরে আশারতলী ৪৫ ও ৪৬ নাম্বার সীমান্ত পিলারের মাঝামাঝি স্থানে (জিরো লাইনে) নিহত জয়নাল উদ্দিনসহ আরো ৩জন কাজ করছিল। এসময় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনা স্থলে জয়নাল উদ্দিন নিহত হয়।

 

 নিহত জয়নাল উদ্দিনের পিতা মোঃ হোসেন জানান,ঘটনার সংবাদ পেয়ে এলাকার লোকজন লাশ আনতে গেলে বিজিপি’র সদস্যরা তাদের লক্ষ্য করে আবারো গুলি ছুড়ে। তখন তারা ভয়ে পালিয়ে আসে। পরে লাশটি বিজিপি’র সদস্যরা সীমান্তের ওপারে নিয়ে যায় বলে তারা জানান।

 

স্থানীয় ইউপি সদস্য নুর হোসেন জানান,ঘটনার পর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) সদস্যরা সীমান্ত এলাকায় টহল জোরদার করলে এসময় বিজিপি’র সদস্যরা বিজিবি’র উপরও গুলি ছুড়ে। তবে এঘটনায় কেউ আহত হয়নি।

 

এব্যপারে কক্রবাজার রামুর বিজিবি’র ব্যাটালিয়ান কমান্ডার লে: কর্নেল শফিউল আযম ঘটনার সত্যতার নিশ্চিত করে বলেন, বিজিপি’র গুলিতে বাংলাদেশী এক যুবক নিহত হওয়ার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। তবে বিজিপি কর্তৃক বিজিবি’র উপর গুলি বর্ষনের ঘটনা অস্বীকার করেন তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ