• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় ইয়াংছায় ট্রাক খাদে পড়ে নিহত ৭ঃ আহত৭

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Dec 2015   Thursday

বান্দরবানের লামা উপজেলায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৭টায় লামা-চকরিয়া রোডে ইয়াংছা নামক স্থানে গ্রামীন ফোনের টাওয়ার নির্মাণ সামগ্রী বহনকারী একটি ট্রাক  খাদে পড়ে নিহত ৭ এবং  আহত হয়েছেন ৭জন।

 

 নিহতরা হলেন, রাজীব (৪০), রবিন (৩৫), আফতাব (৫৫), আমজাদ(৪৫), হাসান (৩৫), রকীব (৪০), ও আলেক (৩৪)। নিহতদের সকলে বাড়ী পাবনা জেলার ইশ্বরদী ইউনিয়েন বলে জানা যায়। ট্রাক গাড়ী নং- ঢাকা মেট্রো-ট ১৬-৩৫৬৮।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিরিঞ্জা পর্যটন কেন্দ্রে গ্রামীণ ফোনের মোবাইল টাওয়ার নির্মাণের জন্য নির্মাণ সামগ্রী আনার সময় লামা-চকরিয়া রোডের ইয়াংছা নামক স্থানে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে ৪জন মারা যায়। গুরুতর আহত ১০ জনকে পাশ্ববর্তী চকরিয়া উপজেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো ৩জন মারা যায় এবং আহত ৭জনের অবস্থাও আশংকা জনক বলে কর্তব্যরত চিকিৎসক জানান।


সেনাবাহিনী ও পুলিশ দূর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে এবং আহতদের দ্রুত চিকিৎসার জন্য চকরিয়া হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘন কুয়াশার কারণে রাস্তা দেখা না যাওয়ায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

এদিকে ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াই নু অং চৌধুরী, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ, আলীকদম সেনা জোনের ক্যাপ্টেন নাফিউ, লামা থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন।


উদ্ধার তৎপরতার কাজে দায়িত্বরত লামা থানার পুলিশের উপ-পরিদর্শক রবিউল ইসলাম ৭জন নিহতের বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান,অতিমাত্রায় লোডের কারণে গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এ ঘটনা ঘটেছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ