• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

খাগড়াছড়িতে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে তালা ঝুলানোর প্রতিবাদে মাননববন্ধন ও অবস্থান কর্মসূচি

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jan 2016   Saturday

পৌর নির্বাচনের পর খাগড়াছড়িতে জেলা আওয়ামীলীগের কার্যায়ল তালা ঝুলিয়ে দিয়ে অগণতান্ত্রিক ও রাজনৈতিক শিষ্টার প্রতিপন্থি কর্মকান্ডের প্রতিবাদে শনিবার মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করেছেন আওয়ামীলীগের নেতাকর্মীরা।

 

জেল শহরের শাপলা চত্বরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি চলাকালে অন্যান্যর মধ্যে সংহতির বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক এস.এম শফি, জেলা আওয়ামীলীগের যুব ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো: দিদারুল আলম, পৌর আওয়ামীলীগের সভাপতি ও কাউন্সিলর মো: আনোয়ার হোসেন, জেলা শ্রমিক লীগের সভাপতি মো: নুরনবী, জেলা যুবলীগের অর্থ সম্পাদক নুর মোহাম্মদ, সাবেক ছাত্রনেতা এড. নুরুল্লাহ হিরো, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুদ্দীন ফিরোজ, জেলা কৃষকলীগের সভাপতি আবুল কাশেম প্রমুখ। এসময় জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরাকে দুষলেন জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম। তিনি বলেন, ‘আগামী ৪ জানুয়ারী আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের প্রস্তুতি সভা করতে শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কার্যালয়ে গিয়ে গেইটে তালাবদ্ধ দেখতে পাই। পরে এ ব্যাপারে জানতে চাইলে কার্যালয়ের কেয়ারটেকার দীপক সেন জানান, এমপি সাহেব তার কাছ থেকে কার্যালয়ের চাবি নিয়ে নিয়েছেন।

 

এদিকে, এর আগে শুক্রবার সকাল থেকেই খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তালা ঝুলে থাকার প্রতিবাদে শুক্রবার বিকেল থেকে জেলা শহরে বিক্ষুব্দ নেতাকর্মীদের শোডাউন শুরু হয়েছে। সর্বশেষ শনিবার সকালে কার্যালয় খুলে দেয়ার আল্টিমেটাম দেয়া হয়।  এজন্য জেলা আওয়ামীলীগ কার্যালয় এবং গুরুত্বপূর্ন কয়েক নেতার বাসায় নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন ভূইয়া বলেন, বিষয়টি রাজনৈতিক। তবুও পুলিশ নিরাপত্তার প্রশ্নে যা যা করণীয় তা করতে প্রস্তুত  রয়েছে।

 

অপরদিকে, জেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা বলেন,তিনি শুক্রবার বিকেলেও কার্যালয়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন। শুক্রবার সকাল থেকেই গেইটে তালা ঝুলানো হয়েছে।

 

জেলা আওয়ামীলীগের যুব ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো: দিদারুল আলম অভিযোগ করে বলেন, ‘মূলত পৌর নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী পরাজিত হওয়ার ক্ষোভে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা সংগঠনের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন।’

 

তবে এ অভিযোগ প্রত্যাখান করেছেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার মা অসুস্থ। আমি মাকে নিয়ে ব্যস্ত আছি। অফিসে কে তালা লাগিয়েছে তা আমার জানা নেই।’

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ