• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

পার্বত্য চুক্তির পুর্ণাঙ্গ বাস্তবায়ন ও সমতল অঞ্চলে আদিবাসীদের ভূমি কমিশনের দাবীতে
সোমবার পার্বত্য চট্টগ্রামে ৩০০ কিলোমিটার দীর্ঘতম গণমানবন্ধন পালিত হচ্ছে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jan 2016   Sunday

সোমবার পার্বত্য চুক্তির পুর্ণাঙ্গ বাস্তবায়ন ও সমতল অঞ্চলে আদিবাসীদের ভূমি কমিশনের দাবীতে বান্দরবানের ঘুনধুম থেকে  খাগড়াছড়ির দুদুকছড়া পর্ষন্ত  ৩০০ কিলোমিটার দেশের দীর্ঘতম গণ মানববন্ধন  পালিত হচ্ছে। 

 

ইতোমধ্যে এ মানববন্ধন সফল করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে আয়োজক কমিটির সূত্রে জানা গেছে। 

 

পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি, বাংলাদেশ আদিবাসী ফোরাম (পার্বত্য চট্টগ্রাম শাখা) ও সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক যৌথভাবে এ আয়োজন করেছে।

 

আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, সোমবার ১০টা থেকে ১১টা পর্ষন্ত এ গণমানবন্ধন কর্মসূচি পালিত হবে।  ৩০০ কিলোমিটার  দীর্ঘতম গণ মানববন্ধন শুরু হবে বান্দরবানের ঘুনধুম-নাইক্ষ্যংছড়ি-বাইশারী-গয়ালমারা-লাইমঝিরি (লামা)-গজালিয়া-১৬ মাইল (চিম্বুক) বান্দরবান সদর-বালাঘাটা-ডুলুপাড়া-আমতলী।

 

রাঙামাটির জেলার বাঙ্গালহালিয়া-বরইছড়ি-কাপ্তাই-ঘাগড়া-রাঙামাটি সদর-মানিকছড়ি-ঘিলাছড়ি-সাবেক্ষ্যং ইউপি।

 

খাগড়াছড়ি জেলার মহালছড়ি ইউপি-মাচ্ছ্যছড়া-বিজিতলা-খাগড়াছড়ি সদর-পেরাছড়া-ভাইবোনছড়া-লতিবান-পানছড়ি সদর-পুজগাং-দুদুক ছড়া পর্ষন্ত এ গণমানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

 

এছাড়া একই দাবী ও সময়ে সমতল জেলার মধ্যে ঢাকা, রাজশাহী, দিনাজপুর, জয়পুরহাট, গাইবান্ধা, ঠাকুরগাও, নওগাঁ, রংপুর, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষিরা, মধুপুর, সিলেট, সুনামগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, কুলাউড়া, দুর্গাপুর, মৌলবীবাজার, কক্সবাজার, চট্টগ্রাম, সাভার, বগুড়া, বরগুনায় মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ