• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

সংবাদ সম্মেলনে পার্বত্য বৌদ্ধ ভিক্ষু পরিষদ নেতাদের দাবী
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ মুর্তি ভাংচুরের ঘটনা ভিত্তিহীন

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jan 2016   Sunday

 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার শিয়া তংসী চাক পাড়ায় জাদিতে বৌদ্ধ মুর্তি ভাংচুরের ঘটনা ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবী করেছেন পার্বত্য বৌদ্ধ ভিক্ষু পরিষদের নেতারা।

 

রোববার বান্দরবান প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবী করেন সংগঠনটির নেতারা। 

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য বৌদ্ধ ভিক্ষু পরিষদের বান্দরবান জেলার সভাপতি ভদন্ত উ: পাইঞঞা নাইন্দা মহাথের।

 

এসময় পার্বত্য বৌদ্ধ ভিক্ষু পরিষদ বান্দরবান জেলার সাধারন সম্পাদক ভদন্ত উ: উক্যজা মহাথের, বাঙ্গালহালিয়া আজো পাড়া বৌদ্ধ আশ্রমের অধ্যক্ষ ভদন্ত উ: খেমাচারা মহাথেরসহ পার্বত্য বৌদ্ধ ভিক্ষু পরিষদদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সংবাদ সংম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ৩ জানুয়ারী বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার শিয়া তংসী চাক পাড়ায় জাদিতে বৌদ্ধ মুর্তি ভাংচুর করা হয়েছে মর্মে বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে।

 

এই সংবাদ পাওয়ার পর পার্বত্য বৌদ্ধ ভিক্ষু পরিষদের পক্ষ থেকে ১৬ জানুয়ারী ঘটনা স্থল সরজমিনে পরির্দশন করা হয়। ঘটনাস্থল পরির্দশনে জানা গেছে বৌদ্ধ মুর্তি ভাংচুরের ঘটনা পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন। কিছু দুষ্ট প্রকৃতির অসৎ লোক সাম্প্রদায়ীক সম্প্রীতি নষ্ট করার জন্য এ অপপ্রচার চালিয়েছে।


সংবাদ সন্মেলনে দাবী করা হয়, ১৯৭৪ সালে ডাকাত দল বৌদ্ধ জাদিতে হানা দিয়ে স্বর্নালংকার সহ মুল্যবান জিনিস পত্র নিয়ে যাওয়ার সময় তারা একটি বৌদ্ধ মুর্তির মাথা ও আরেকটি মুর্তির হাত ভেঙ্গে দেয়। সুতরাং এটি অনেক পুরাতন ঘটনা নতুন কোন ঘটনা নয়। সংবাদ সম্মেলনে এঘটনায় আটক দুই জনের মুক্তি দাবী করেন পার্বত্য বৌদ্ধ ভিক্ষু পরিষদের নেতারা।


উল্লেখ্য, গত ৩ জানুয়ারী কে বা কারা নাইক্ষ্যংছড়ি উপজেলার শিয়া তংসী চাক পাড়ায় জাদিতে দুটি বৌদ্ধ মুর্তির মাথা ও হাত ভেঙ্গে দেয়। গত ৮ জানুয়ারী এই ঘটনা প্রকাশ পেলে পাড়ার লোকজন ঘটনার সাথে জড়িত সন্দেহে চকাঅং চাক (১৪) ও অংসাইন চাক (১৬) নামে দুই জনকে সামাজিক বিচারের মাধ্যমে তাদের চুল কেটে দেয়ার পর পুলিশের হাতে সোর্পদ করে। পরে আটক দুজনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ