• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির প্রেস বার্তায়
খাগড়াছড়িতে গণ-মানববন্ধন কর্মসূচিতে বাধা ও বেধড়ক মারধরে ৯ জন আহতের অভিযোগ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jan 2016   Monday

পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ, দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সমতল অঞ্চলে আদিবাসীদের জন্য ভূমি কমিশনের দাবিতে সোমবার আহুত গণ-মানববন্ধনে কর্মসূচিতে খাগড়াছড়িতে বাধা প্রদান ও বেধড়ক মারধরে ৯ জন আহত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি  গৌতম দেওয়ানের স্বাক্ষরিত এক  প্রেস বার্তায় তিনি এ অভিযোগ করেন।

 

প্রেস বার্তায় দাবী করা হয়, পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ, দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সমতল অঞ্চলে আদিবাসীদের জন্য ভূমি কমিশনের দাবিতে গণ-মানববন্ধন কর্মসূচি পালনের জন্য খাগড়াছড়ি জেলার জেলা প্রশাসন  অনুমোদন চাওয়া হলেও দেওয়া হয়নি।  ফলে প্রশাসন খাগড়াছড়ি সদরে মানববন্ধন আয়োজনে বাধা প্রদান করে এবং মানববন্ধনে আসা লোকদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া মহালছড়ি উপজেলাধীন মাইসছড়ি ইউনিয়ন ও মহালছড়ি সদরে বাধা প্রদান করে। 

 

প্রেস বার্তায় আরও দাবী করা হয়, আইন-শৃংখলা বাহিনী মহালছড়ি উপজেলার মাইসছড়ির ম্যাজিস্ট্রেট পাড়া ও নুনছড়ি পাড়ার মানববন্ধনে আসা লোকদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ ও বেধড়ক মারধর করে ছত্রভঙ্গ করে দেয়া হয়। এতে ৯ জন আহত হয় এবং একজনকে ধরে নিয়ে থানায় কিছুক্ষণ আটকে রাখা হয়। আহতরা হলেন, অংসিং মারমা (২৩), রামরা সু মারমা (২৭), কংসাই মারমা (৩০), উজাই মারমা (২২), অংজ মারমা (২৮), রামরা ফ্রাঁই মারমা (২৭), অংথোয়াই মারমা (২৪), কিংসা মারমা (২৩), উচিংহ্লা মারমা (২১)।  মহালছড়ি সদরেও পুলিশ কর্তৃক ব্যানার ও ফেস্টুন কেড়ে নেওয়া হয়।

 

প্রেস বার্তায় প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর এ ধরণের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচীতে প্রশাসন ও আইন শৃংখলা বাহিনী কর্তৃক বাধা প্রদান ও মানববন্ধনে আসা লোকজনের উপর নির্যাতন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ