• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে সিরিজ বোমা হামলায় ৫ জেএমবি সদস্যকে ১০ বছর করে সশ্রম কারাদন্ড

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jan 2016   Monday

২০৫ সালের ১৭ আগষ্ট রাঙামাটিতে সিরিজ বোমা হামলায়  জেএমবি’র ৬ আসামীর মধ্যে ৫ জনকে ১০ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছেন রাঙামাটির জেলা জজ আদালত। আসামীদের ১ জনকে খালাস দেয়া হয়েছে।

 

আদালত সূত্রে জানা গেছে, সোমবার সকালে রাঙামাটির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আজিজুল হকের আদালতে আসামীদের কঠোর গোপনীয়তা ও নিরাপত্তার মধ্যে দিয়ে  আসামীদের আদালতে হাজির করা হয়। পরে  বিজ্ঞ আদালত আটক জেএমবি সদস্য ৬ আসামীর মধ্যে ৫ জনকে ১০ বছর করে সশ্রম কারাদন্ড এবং তিন হাজার জরিমানা ও আনাদায়ে তিন মাস কারাদন্ড প্রদান করেন।

 

দন্ডপ্রাপ্ত হলেন, উবায়দুর রহমান ওরফে খায়ের(২২) রাঙামাটি বরকল, মোঃ আরিফুল ইসলাম(২২) রাজবাট দিনাজপুর, মোঃ আয়ুব আলী(২২) সীতাকুন্ড চট্টগ্রাম,আব্দুল হাফিজ(২০) জলঢাকা নীলফামারী ও জাবেদ ইকবাল(২২) খরুসকুল কক্সবাজার।  এছাড়া অপর এক আসামী মোঃ রুহল আমিন(৩৫)-এর বিরুদ্ধে  তদন্ত, স্বাক্ষ্য প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

 

কোর্ট পরিদশক মোঃ মোমিনুল ইসলাম জানান, তদন্তে ও সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় ঘোষণা করেছেন। এর মধ্যে ৫ জনকে প্রত্যেককে ১০ বছর করে কারাদন্ড  দিয়েছেন বিজ্ঞ আদালত। এছাড়া মোঃ রুহল আমিন(৩৫) আসামীর বিরুদ্ধে  স্বাক্ষী প্রমাণ না পাওয়ায় তাকে খালাস  দিয়েছেন আদালত। 

 

উল্লেখ্য,২০৫ সালের ১৭ আগষ্ট আসামীরা রাঙামাটি শহরের বনরুপা, প্রেস ক্লাব চত্বর, রিজার্ভ বাজার চৌমুহনী, বনরুপা এলাকায় সিরিজ বোমা হামলা চালায়। এতে কেইউ নিহত না হলেও এক শিশু আহত হয়েছিল।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ