• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

শিশুর ক্ষমতায়ন প্রকল্পের বার্ষিক মতবিনিময় সভায়
প্রাথমিক স্তরের শুরুতে মাতৃভাষায় পড়ালেখা শুরু করলে শিশুরা পাঠের সবকিছু বুঝতে পারে-সামসুল আরেফিন

রিনেল চাকমা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Feb 2016   Tuesday

রাঙামাটি জেলা প্রশাসক মো: সামসুল আরেফিন বলেছেন, প্রাথমিক স্তরের শুরুতে মাতৃভাষায় পড়ালেখা শুরু করলে শিশুরা পাঠের সবকিছু বুঝতে পারে ও মনোযোগী হবে। যা পরবর্তী স্তরে শিক্ষা অর্জনেও গুরুত্বপুর্ন ভূমিকা রাখবে। 

 

মঙ্গলবার রাঙামাটিতে শিশুর ক্ষমতায়ন প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে অায়োজিত বার্ষিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: সামসুল আরেফিন এ কথা বলেন।

 

বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের হল রুমে সেভ দ্য সিলড্রেন-এর শিশুর ক্ষমতায়ন প্রকল্পের আর্থিক সহায়তায় আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মতবিনিময় সভার উদ্ধোধন করেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা।

 

আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমার সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা ।

 

সভায় রাঙামাটি সদর ও কাউখালী উপজেলা থেকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি, ১০টি শিক্ষা কেন্দ্রের প্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য এবং সংবাদকর্মীরা অংশ গ্রহণ করেন। এছাড়া সভায় প্রকল্পের গত এক বছরের কার্যক্রম, চ্যালেঞ্জ, অভিজ্ঞতা সমূহের পর্যালোচনা করা হয়।

 

সভায় প্রকল্প কার্যত্রুম অভিজ্ঞতা ও কেন মাতৃভাষায় শিশুর শিক্ষা প্রয়োজন তার উপরে উপস্থাপনা তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী সুখেশ্বর চাকমা ও কক্সি তালুকদার । 

 

এসব উপস্থপনায় বলা হয়, সেভ দ্য চিলড্রেন আর্থিক ও কারিগরী সহযোগীতায় বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র রাঙামাটি সদর উপজেলা ও কাউখালী উপজেলা ১৭ ডিসেম্বর ২০১৪ সালে প্রকল্প কার্যক্রম শুরু করে।২০১৫ সাল থেকে রাঙ্গামাটি সদর উপজেলা চাকমা ভাষায় ৫টি এবং কাউখালী উপজেলা মারমা ভাষা ৫টি মোট ১০টি মাতৃভাষা ভিত্তি প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্র চালু করে।

 

পাশাপাশি পার্শ্ববর্তী সরকারী বিদ্যালয়ের ১ম ও ২য় শ্রেণীর আদিবাসী শিক্ষাথীদের গুণগত শিক্ষা নিশ্চিত করার জন্য বিদ্যালয়ের পাঠ শেষে রাঙামাটি সদর উপজেলায় ৩টি পাঠদান কেন্দ্র এবং কাউখালী উপজেলায় ৭টি পাঠদান মোট ১০টি পাঠদান কেন্দ্র চালু করে।


উদ্ধোধনী বক্তব্যে রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা বলেন বৃহত্তর পরিসরে মাতৃভাষার মাধ্যমে শিশুদের শিক্ষা প্রয়োজন। পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে মাতৃভাষার মাধ্যমে শিশুদের শিক্ষাদানের বিষয়টি উল্লেখ রয়েছে।


বিশেষ অতিথি বক্ত্যব্যে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা বলেন, শিশুরা নিজের ভাষায় যতটুকু সহজে বুঝতে পারবে অন্যভাষায় সহজে বুঝবে না যার ফলে বিদ্যালয়ের প্রতি অনিহা এবং ভীতি জন্মায়। যার কারনে বিদ্যালয়ে আদিবাসী শিশুরা ঝড়ে পড়ে সম্ভাবনা থাকে।

 

তিনি আরও বলেন প্রকল্প শেষ হলেও মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের বিষয়টি কিভাবে ধারাবাহিকতা রাখা যায় তা চিন্তা সবাইকে চিন্তা করতে হবে ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ