• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবানে বিনামুল্যে ভেড়া ছাগল বিতরনের উদ্বোধন
প্রাকৃতিক সম্পদে ভরপুর পার্বত্য চট্টগ্রাম দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশাল সহায়ক ভুমিকা পালন করবে-মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Feb 2016   Thursday

মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী মোঃ ছায়েদুল হক এমপি  বলেছেন, প্রাকৃতিক সম্পদে ভরপুর পার্বত্য চট্টগ্রামের সম্পদকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশাল সহায়ক ভুমিকা পালন করবে। পার্বত্য চট্টগ্রামের উর্বর মাটিতে দেশী-বিদেশী ভেড়া ছাগল লালন পালন করে দেশের বাইরে রফতানি করার মতন সুযোগ সৃষ্টি করা সম্ভব।

 

বৃহস্পতিবার বান্দরবানে বিনামুল্যে পরিবার প্রতি ৩টি করে ভেড়া ছাগল বিতরন উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব মন্তব্য করেন।

 

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে  অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

 

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লার সভাপতিত্বে  অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন  মৎস্য ও প্রানী সম্পদ বিভাগের সচিব মোঃ মাকসুদুল হাসান খাঁন,মহা পরিচালক অজয় কুমার রায়, প্রকল্প পরিচালক মোঃ হাবিবুর রহমান, বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক,পুলিশ সুপার মিজানুর রহমান,জেলা পরিষদেও মুখ্য নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশিদ আমিন,বান্দরবান সদর  উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ,থানছির উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং,রুমার উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান ক্যবামং মার্মা,ডঃ তালুকদার নুরুন্নাহার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদেও সদস্য কাজল কান্তি দাশ, জেলা পরিষদ সদস্য লক্ষিপদ দাশ,কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা,ক্যসাপ্রু,থোয়াইহ্লামং মারমা, ম্রাসা খেয়াং,তিংতিংম্যা মারমা,সিংইয়ং  ম্রো, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি  আবদুর রহিম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে  প্রতি পরিবারকে ৩টি করে মোট ১৫ শত ভেড়া বিতরন করাহয়।

 

মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী বলেন সরকার পার্বত্য চট্টগ্রামের সাধারন জনগনের অর্থনৈতিক দুরাবস্থা লাগবের জন্য বিভিন্ন প্রকল্প প্রদান করছে। তৎমধ্যে  ভেড়া ছাগলের প্রকল্পও একটি। তিনি বলেন পার্বত্য চট্টগ্রামে ভেড়া ছাগলসহ বিভিন্ন প্রানীর খাদ্যের কোন অভাব নেই।

 

ভেড়া পশুদের মধ্যে অত্যন্ত লাভজনক উল্লেখ করে ভেড়া ছাগলকে ভালভাবে লালনপালন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বি হওয়ার জন্য তিনি আহবান জানান।

 

বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, দীর্ঘ দুই যুগের ও বেশী সময়ের পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে আলাপ আলোচনার মাধ্যমে জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আলোপ আলোচনার মাধ্যমে সমাধান করে পাহাড়ের মাটি থেকে বারুদের গন্ধ দুর করতে সক্ষম হয়েছে।

 

তিনি  আরও বলেন, ১৯৯৭ সালের ২ ডিসেম্বরের পুর্বে পার্বত্য চট্টগ্রামের কোন মানুষই শান্তিতে বসবাস করতে পারেনি। ঐতিহাসিক শান্তি চুক্তি সম্পাদনের পর পাহাড়ে আর কোন বারুদেও গন্ধ নাই। একসময় যেখানে মানুষ শান্তিতে ঘুমাতে পারতেন না আজ সকল সম্প্রদায়ের জনগন সুখে শান্তিতে বসবাস করে যাচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ