• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

কেপিএমে শ্রমিক সমাবেশে বক্তারা
অপচয় কমিয়ে কাগজ উৎপাদন করতে হবে

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Apr 2016   Monday

চন্দ্রঘোনার রাষ্ট্রায়ত্ত্ব কর্ণফুলী পেপার মিলে (কেপিএম) মারাত্মক অর্থ সংকট থাকা সত্ত্বেও মিল কর্তৃপক্ষ কাগজ উৎপাদনে মনযোগ না দিয়ে অনুৎপাদন খাতে লাখ লাখ টাকা ব্যয় করছে। এসকল খাতে ব্যয় বন্ধ করে অনতিবিলম্বে মিলের উৎপাদন বৃদ্ধি করতে হবে। কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে  কাগজ উৎপাদনে মনোনিবেশ না করে মিলকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

 

 সোমবার বকেয়া বেতনভাতা পরিশোধ ও উৎপাদন বৃদ্ধির দাবীতে মিলের প্রধান ফটকে আয়োজিত এক শ্রমিক সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দ একথা বলেন।

 

 কেপিএম এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) এর উদ্যোগে আয়োজিত শ্রমিক সভায় সভাপতিত্ব করেন, সিবিএ সভাপতি তৌহিদ আল মাহবুব চৌধুরী। বক্তব্য রাখেন সিবিএর কার্যকরী সভাপতি হুমায়ুনুর রহমান, সমাজ সেবা সম্পাদক ওসমান গনি, সহ ক্রীড়া সম্পাদক আবুল বশর, স্বেচ্ছা সেবক প্রধান নজির আহম্মদ, সিবিএ সাধারণ সম্পাদক হাজী আবদুল ওহাব বাবুল প্রমুখ। সমাবেশ শেষে ১০টি দাবি সম্বলিত একটি স্মারকলিপি মিলের ব্যবস্থাপনা পরিচালক বরাবরে দাখিল করা হয়।

 

সমাবেশে বক্তারা আরো বলেন, মিলের জরুরী ব্রেক ডাউনের কাজে খাটিয়ে শ্রমিকদের দেয়া অধিকাল পুনরায় কর্তৃপক্ষ কেটে দিচ্ছে। উৎপাদন সহায়ক বিভিন্ন র-ম্যাটারিয়ালের অভাবে কাগজ উৎপাদনে ধস নেমেছে। অথচ প্রয়োজনীয় উৎপাদন সহায়ক কেমিক্যাল ও কাঁচামালের ব্যবস্থা না করে অনুৎপাদনশীল বিভিন্ন খাতে অর্থ ব্যয় অব্যাহত রেখেছে।

 

বক্তারা  বলেন, ১৩০ জন অবসর প্রাপ্ত শ্রমিক কর্মচারী ৩ বছর পূর্বে অবসর নিলেও তাদের পাওনা পরিশোধ করছেনা। এতে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। মিলের বাঁশ কেন্দ্রে প্রায় ২২শ টন চিপস (বাঁশের কুঁচি) দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় সেগুলি নষ্ট হওয়ার উপক্রম হচ্ছে। জরুরী ভিত্তিতে এসব চিপস দ্বারা কাগজ উৎপাদন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান শ্রমিক নেতৃবৃন্দ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ