• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    
 
ads

রাঙামাটিতে জেন্ডার, দুর্নীতি ও সুশাসন : সেবাখাতে অভিজ্ঞতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 May 2016   Monday

সোমবার রাঙামাটিতে পেশাজীবী নারী এবং পুরুষের অংশগ্রহণে জেন্ডার, দুর্নীতি ও সুশাসন : সেবাখাতে অভিজ্ঞতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

সাবারাং রেস্টুরেন্টে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে কর্মশালায় কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান  করেন সচেতন  নাগরিক কমিটি (সনাক) এর জেন্ডার বিষয়ক আহবায়ক এ্যাডভোকেট সুস্মিতা চাকমা। কর্মশালায় সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন টিআইবি’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার কাজী শফিকুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার (প্রশিক্ষণ) নাদিরা সুলতানা এবং প্রোগ্রাম ম্যানেজার আবুল কালাম মোহাম্মদ রেজাউল করিম। কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন সনাক সভাপতি জনাব চাঁদ রায়।

 

কর্মশালায় জেন্ডার, দুর্নীতি ও সুশাসনের মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনায় জেন্ডার ও ক্ষমতা কাঠামো, নারী অধিকার, সমাজে নারী - পুরুষের অবস্থান নিয়ে আলোচনা হয়। আলোচনায় বলা হয় পুরুষতান্ত্রিক সমাজে নারীর প্রতি বৈষম্য ও  নারীর ক্ষমতায়নে সীমাবদ্ধতার কারনে নারীর অধিকার যথাযথ প্রতিফলিত না হওয়ায় নারীরা সেবা প্রাপ্তির ক্ষেত্রে দুর্নীতি ও হয়রানীর শিকার হয়।

 

কর্মশালায় অংশগ্রহনকারীরা স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে সেবা প্রাপ্তির ক্ষেত্রে নারীদের বিভিন্ন সমস্যা এবং অভিজ্ঞতা উপস্থাপন করেন। উপস্থিত সেবাদাতা অংশগ্রহণকারীবৃন্দ সেবা প্রদানের ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা উপস্থাপন করেন।

 

অংশগ্রহনকারীরা সেবাখাতে অভিজ্ঞতা  উপস্থাপনের মাধ্যমে নারীর সেবা প্রাপ্তীর ক্ষেত্রে বিভিন্ন সমস্যা প্রতিফলিত হয়। কর্মশালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে প্রতিবন্ধকতা সুশাসনের অন্তরায় বিষয়টি গুরুত্বারোপ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ