• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

কাপ্তাইয়ে রেশম চাষ প্রযুক্তি উদ্ভাবন ও মাঠ পর্যায়ে ব্যবহার শীর্ষক এক সেমিনার

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 May 2016   Monday

পাহাড়ী পরিবেশ উপযোগী রেশম চাষ প্রযুক্তি উদ্ভাবন ও মাঠ পর্যায়ে ব্যবহার শীর্ষক এক সেমিনার  সোমবার কাপ্তাইয়ে অনুষ্ঠিত হয়েছে।

 

চন্দ্রঘোনা আঞ্চলিক রেশম গবেষনা কেন্দ্রে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপলো পরিষদ চেয়ারমান মোঃ দিলদার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেশম গবেষনা ও প্রশিক্ষন ইনস্টিটিউটের উর্ধ্বতন গবেষনা কর্মকর্তা ড. মোঃ সাইদুর রহমান, ইউএনও তারিকুল আলম, ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম। বক্তব্য রাখেন চাষী রুপালী তনচংগ্যা, মাঠ পরিদর্শক ফরিদা পারভীন, রেশম উন্নয়ন ও সম্প্রসারন ইনস্টিটিউট রাঙামাটির ব্যবস্থাপক মোঃ মনিরুল ইসলাম, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, কাজী মোশারফ হোসেন, ঝুলন দত্ত প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন চন্দ্রঘোনা রেশম হবেষনা কেন্দ্রের সিনিয়র রিসার্স অফিসার কামনাশীষ দাশ।

 

 বক্তারা বলেন, প্রশিক্ষন ও প্রযুক্তি সরবরাহ করা হলে এ অঞ্চলে রেশম শিল্পের বিপ্লব ঘটবে। দেশে প্রতি বছর মোট ২৫০ মেঃ টন কাঁচা রেশম প্রয়োজন হয়। এর মধ্যে দেশে মাত্র ৫০ মেঃ টন রেশম উৎপাদিত হচ্ছে। অবশিষ্ট রেশম বিদেশ থেকে আমদানী করতে হয়। পার্বত্য অঞ্চলে রয়েছে রেশম চাষের অপার সম্ভাবনা। এ অঞ্চলের চাষীদের প্রশিক্ষিত করার পাশাপাশি প্রযুক্তি সরবরাহ করা হলে রেশম শিল্পে পার্বত্যাঞ্চল মডেল হিসেবে স্বীকৃতি পাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ