• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহনে পরিবেশ বিষয়ক বির্তক প্রতিযোগীতা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jun 2016   Monday

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সোমবার খাগড়াছড়ি ডিবেটিং ফোরাম (কেডিএফ)-এর উদ্যোগে দিনব্যাপি পরিবেশ বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। বিতর্কের চূড়ান্ত পর্বে মাটিরাঙা মডেল হাই স্কুল, চ্যাম্পিয়ন এবং খাগড়াছড়ি নতুনকুঁড়ি ক্যান্ট: হাই স্কুল, রানার্স-আপ হবার গৌরব অর্জন করেছে।

 

খাগড়াছড়ি পৌরসভার সহযোগিতায় জেলা স্কাউটস ভবনে আয়োজিত বির্তক প্রতিযোগীতার উদ্বোধন করেন, খাগড়াছড়ি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ড. সুধীন কুমার চাকমা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক এ্যাডভোকেট. জসিম মজুমদার।

 

সমাপনী অনুষ্ঠানে খাগড়াছড়ি ডিবেটিং ফোরাম (কেডিএফ)-এর উপদেষ্টা ও সংবাদকর্মী প্রদীপ চৌধুরী সভাপতিত্বে এবং কেডিএফ সভাপতি দুলাল হোসেনে সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী সভায় বক্ত্য রাখেন নতুনকুঁড়ি’র সহকারী প্রধান শিক্ষক রুশদীনা আকতার জাহান, পৌর কাউন্সিলর আব্দুল মজিদ, পৌর সচিব পারভীন আকতার খোন্দকার, শিক্ষক নেতা রফিকুল ইসলাম, টিআইব’র এরিয়া ম্যানেজার তৌহিদুল ইসলাম  এবং মাটিরাঙা ডিবেটিং ক্লাবের সাধারন সম্পাদক মুজিবুর রহমান ভূঁইয়া।

 

বির্তক প্রতিযোগীতায় জেলা সদর ও মাটিরাঙা উপজেলার ৪টি বিদ্যালয় অংশগ্রহণ করে। বিদ্যালয়গুলো হল জেলা সদরের নতুন কুঁড়ি ক্যান্ট: হাই স্কুল, টিউফা আইডিয়েল স্কুল ও মাটিরাঙা উপজেলার মাটিরাঙা শান্তিপুর উচ্চ বিদ্যালয় ও মাটিরাঙা মডেল হাই স্কুল।

 

বিতর্কের চূড়ান্ত পর্বে মাটিরাঙা মডেল হাই স্কুল, চ্যাম্পিয়ন এবং খাগড়াছড়ি নতুনকুঁড়ি ক্যান্ট: হাই স্কুল, রানার্স-আপ হবার গৌরব অর্জন করে। এতে শ্রেষ্ঠ বির্তাকিক হিসেবে স্বীকৃতি অর্জও করে, নতুনকুঁড়ি’র শিক্ষার্থী সুরাইয়া লিয়াকত।

 

সমাপনী অনুষ্ঠানে খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো: রফিকুল আলম, প্রধান অতিথি হিসেবে বির্তাকিকদের হাতে ক্রেস্ট তুলে দেন।

 

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: ইউসুফ আলী, খাগড়াছড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন আনসারী মিঠু এবং কেডিএফ সভাপতি দুলাল হোসেন।

 

উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের মতো পরিবেশগত সম্পদশালী এলাকায় দারিদ্র থাকার কথা নয়। কিন্তু অবাধে বন উজাড়, বাঁশবন ধ্বংস, পাহাড়কাটার ফলে সবকটি নদী-খাল-ছড়া ও ঝিরি এখন হুমকির মুখে।

 

তাছাড়া দেশী-বিদেশী কোম্পানীর প্ররোচনায় ক্রম বর্ধমান তামাক চাষ, মাত্রাতিরিক্ত কীটনাশক ও সার ব্যবহরের ফলে এখানকার জমির উর্বরা শক্তি হ্রাস পাচ্ছে। পানি ও মৃত্তিকা দুষণের পরিণতিতে প্রাকৃতিক জল প্রবাহ যেমন ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে তেমনি মৎস্য সম্পদও হারিয়ে যাচ্ছে।

 

বক্তারা এই অবস্থা থেকে উত্তরণের জন্য বিতার্কিকদের যুক্তিনির্ভর সমাজ চেতনা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ