• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বরকলের ছোট হরিণার ভোট কেন্দ্রে পুনঃ নির্বাচনের দাবীতে
রাঙামাটিতে ৩৬ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধের প্রথম দিন শান্তিপূর্নভাবে পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jun 2016   Monday

বরকলের ভূষনছড়া ইউনিয়নের ছোট হরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে পুনঃ নির্বাচনের দাবীতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) ডাকে রাঙামাটি জেলায় টানা ৩৬ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধের প্রথম দিন সোমবার শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। 

 

রাঙামাটি জেলায় টানা ৩৬ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধের প্রথম দিন সোমবার সকাল থেকে শহরের অভ্যন্তরীণ ও দুরাপাল্লার কোন যানবাহন চলাচল করেনি। অবরোধের কারণে রাঙামাটি শহর থেকে কোন যাত্রবাহী লঞ্চ অন্যান্য উপজেলার উদ্দেশ্য ছেড়ে যায়নি। এতে সাধারন মানুষের দূর্ভোগ বেড়েছে। মুষলধারের বৃষ্টিকে উপেক্ষা করে রাঙামাটির প্রধান সড়কের বিভিন্ন স্থানে অবরোধারীদের কড়াকড়ি পিকেটিং করতে গেছে। যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া জেলা অন্যান্য উপজেলায় শান্তিপূর্নভাবে প্রথম দিন অবরোধ কর্মসূচি পালিত হয়েছে জানা গেছে।


রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল রশিদ জানিয়েছেন, ৩৬ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধের প্রথম দিন শান্তিপুর্ণভাবে সড়ক ও নৌপথ অবরোধ চলছে। এ পর্ষন্ত কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


উল্লেখ্য, জনসংহতি সমিতির অভিযোগ গত ৪ জুন অনুষ্ঠিত যষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে বরকল উপজেলার ৪নং ভূষণছড়া ইউনিয়নের ছোটহরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মামুনুর রশিদ মামুনের ক্যাডাররা জেএসএস-এর সমর্থিত চেয়ারম্যান প্রার্থী দীলিপ কুমার চাকমার পোলিং এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেয় ও পাহাড়ী ভোটারদের মারধর ও আহত করে। জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুদারের নেতৃত্বে অনুপবেশকারীদের প্রত্যক্ষ ভূমিকায় এবং আইন-শৃংখলা বাহিনীর সহায়তায় ব্যাপক জাল ভোট প্রদান করে আওয়ামীলীগ প্রার্থীকে জয়ী করা হয়েছে বলে অভিযোগ ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ