• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে কৃতি শিক্ষার্থীদের মাঝে প্রয়াত সুরেন্দ্র লাল ত্রিপুরা শিক্ষা বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Sep 2016   Friday

শুক্রবার রাঙামাটিতে এসএসসি ও এইচএসসিতে ২০জন কৃতি শিক্ষার্থীদের মাঝে প্রয়াত সুরেন্দ্র লাল ত্রিপুরা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।


শহরের রাজিব ত্রিপুরা (রোলেক্স) স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মকর্তা প্রীতি কান্তি ত্রিপুরা।

 

ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি নয়ন ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা অরুনেন্দু ত্রিপুরা, ইউএনডিপি-সিএইচটিডিএফ প্রোগ্রাম অফিসার সুপ্রিয় ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি উভিক ত্রিপুরা, ক্রীড়া সংগঠন বলাকা ক্লাবের প্রাক্তন সভাপতি বিপুল ত্রিপুরা, ৬নং বালুখালী ইউনিয়নের মহিলা মেম্বার জয়শ্রী ত্রিপুরা।


অনুষ্ঠানে রাঙামাটি জেলায় ২০১৬ সালের এসএসসি ও এইচএসসিতে ২০জন ত্রিপুরা জনগোষ্ঠীর কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে ত্রিপুরা জনগোষ্ঠী থেকে প্রথম ত্রিপুরা নারী হিসেবে ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডার অর্জন করায় সাধনা ত্রিপুরাকে সংবর্ধনা প্রদান। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


অনুষ্ঠানে বক্তারা বলেন, যুগের সাথে তাল মিলিয়ে অন্যান্য জাতির ন্যয় আমাদেরকেও সামনের দিকে এগিয়ে যেতে হবে। শুধু এসএসসি ও এইচএসসি পাশ করে ঘরে বসে থাকলে চলবেনা সাধনা ত্রিপুরার ন্যায় তোমাদেরকেও জীবনে প্রতিষ্ঠিত হতে হবে।

 

বক্তারা আরো বলেন, লেখা পড়ার পাশাপাশি তোমাদের মাঝে রয়েছে সুপ্ত প্রতিভা। সেই প্রতিভাগুলোকেও বিকশিত করতে হবে। আগামীতে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের এগিয়ে নিয়ে যেতে তোমাদেরকেই কাজ করতে হবে। তাই নিজ নিজ এলাকায় শিক্ষার প্রসার ঘটাতে তোমরা কাজ করে যাও। কারণ শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষিত জাতি সমাজ তথা দেশের একটি বড় সম্পদ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ