• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

সংখ্যালঘুদের হত্যা ও বাড়ীতে অগ্নিসংযোগের প্রতিবাদে পানছড়িতে মানববন্ধন

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Nov 2016   Wednesday

দেশের সংখ্যালঘুদের হত্যা, ভুমি উচ্ছেদ, মন্দির ভাংচুর ও বাড়ীঘরে অগ্নিসংযোগ এর প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বুধবার মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সাঁওতাল সম্প্রদায়ের লোকজন।

 

সাঁওতাল উন্নয়ন সংসদ ও পার্বত্য সাঁওতাল স্টুডেন্ট ফোরাম, পানছড়ি খাগড়াছড়ি উদ্যোগে পানছড়ি জিরো পয়েন্টে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়। মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে সভাপত্বি করেন পানছড়ি উপজেলা সাঁওতাল উন্নয়ন সংস্থা সভাপতি মিন্টু সাঁওতাল। বক্তব্য রাখেন,পানছড়ি উপজেলার চেংগী ইউপি চেয়ারম্যান কালা চাঁদ চাকমা, লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, সাবেক ইউপি চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা ও সমর বিকাশ চাকমা, পানছড়ি উপজেলা দেবালয় মন্দিরের সভাপতি তপন কান্তি বৈদ্য, খাগড়াছড়ির জেএসএস(লারমা)সভাপতি প্রীতিময় চাকমা, সাদারণ সম্পাদক সিন্দু কুমার চাকমা, পানছড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য সঞ্চয় চাকমা, সনাতন স্টুযেন্ট ফোরামের সভাপতি মানিক সাঁওতাল, ত্রিপুরা উন্নয়ন সংস্থার প্রতিনিধি মনিন্দ্র লাল ত্রিপুরা, মারমা উন্নয়ন সংস্থার আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক রুমেল মারমা, পানছড়ি উপজেলা সতাতনী ছাত্র যুব পরিষদের সভাপতি রুবেল মহাজন প্রমূখ। এসময় পানছড়ি উটজেলা দেবালয় মন্দিরের ব্যানার নিয়ে উপজেলার  হিন্দু সম্প্রদায়ের লোকজন একাত্ত্বতা প্রকাশ করেন। মানবন্ধনে শিক্ষক, সাংবাদিক, মানবাদিকার কর্মী, উপজেলার বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ উপজেলার বিভিন্নস্তরের মানুষ অংশ গ্রহণ করেন।

 

সমাবেশে বক্তারা  বলেন-,এ দেশ শুধু মুসলমানের দেশ নয়, এদেশ, হিন্দু, বৌদ্ধ, খিস্টানসহ সকল সম্প্রদায়ের। এদেশ অসাম্প্রদায়িক দেশ বলা হলেও দেশটি ক্রমশঃ সম্প্রদায়িক দেশে পরিনত হচ্ছে। সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে। প্রতিবাদ করতে হবে। আমাদের পীঠ দেওয়ালে আটকে গেছে। আমাদেরকে জোরালো প্রতিবাদসহ প্রয়োজনে প্রতিরোধ ঘরে তুলতে হবে।

 

বক্তারা অবিলম্বে সাঁওতালদের মাতৃভূমি ফেরত দেওয়া ও দেশের সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতসহ দোষী ব্যাক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ