• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ইউপিডিএফের আটককৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে খাগড়াছড়ি সদর থেকে ধুধুকছড়ায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Dec 2016   Wednesday

ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর কেন্দ্রীয় নেতা-কর্মীদের মুক্তি এবং ধরপাকড় ও হয়রানি বন্ধের দাবিতে  বুধবার খাগড়াছড়ি সদর থেকে পানছড়ির ধুধুকছড়া পর্যন্ত মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

 

সকাল ১০ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত আধা ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে ছাত্র-জনতা অংশ গ্রহন করেন। খাগড়াছড়ি সদরের স্বনির্ভর থেকে জামতলা, পেরাছড়া, কুকিছড়া, ছোটনালা, শিব মন্দির, মুনিগ্রাম, ভাইবোনছড়া, কুরাদিয়াছড়া, পানছড়ি কলেজ গেইট, পানছড়ি সদর বাজার ও পুজগাঙ  হয়ে ধুধুকছড়া পর্যন্ত দীর্ঘ ৩০ কিলোমিটার মানববন্ধন পালন করা হয়।

 

অপরদিকে পানছড়ি সদরের কলাবাগানে ১০টি ক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মানববন্ধনে অংশ নেয়। সেখানে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে অংশগ্রহণকারীদের বাধা দেয়ার চেষ্টা করা হয় অভিযোগ করেছে মানববন্ধন পালনকারীর।

 

মানববন্ধনে স্বনির্ভর, কুকিছড়া, কুড়াদিয়া ছড়া, পানছড়ি কলেজ গেট, পুজগাঙ ও ধুধুকছড়া পয়েন্টে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ কর্মী ও স্বনির্ভর বাজার কমিটির সভাপতি দিপায়ন চাকমা, ভাইবোনছড়া ইউপির সাবেক চেয়ারম্যান কান্তি লাল দেওয়ান, ইউপিডিএফের পানছড়ি উপজেলার প্রতিনিধি প্রহর চাকমা, চেঙ্গী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা ও মারমা ঐক্য পরিষদের কেন্দ্রীয় আন্তর্জাতির বিষয়ক সম্পাদক রুমেল মারমা, ২ নং চেঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান কালা চাঁদ চাকমা, বিশিষ্ট সমাজ সেবক নন্দ লাল চাকমা, পিসিপি’র পানছড়ি উপজেলা শাখার সহ-সভাপতি জুয়েল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিন্টু চাকমা, পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুপেশ চাকমা, ৪ নং লতিবান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শান্তি জীবন চাকমা, ৪ নং লতিবান ইউনিয়ন পরিষদের সদস্য রুপন বিকাশ চাকমা, পিসিপি’র কেন্দ্রীয় সহ-সভাপতি চন্দ্রদেব চাকমা, ১ নং লোগাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, পিসিপি’র কেন্দ্রীয় অর্থ সম্পাদক রতন স্মৃতি চাকমা, এলাকাবাসীর পক্ষ থেকে জগদীশ চাকমা ও ১ নং লোগাং ইউনিয়ন পরিষদে সাবেক চেয়ারম্যান সমর বিকাশ চাকমা।

 

মানববন্ধন চলাকালে বক্তারা অবিলম্বে ইউপিডিএফ নেতা উজ্জ্বল স্মৃতি চাকমাসহ আটককৃত সকল নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি, পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ জনগণের উপর দমন পীড়ন ও হয়রানি বন্ধ এবং পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্য সরকারে প্রতি আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ