• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

শুক্রবার থেকে দুদিন ব্যাপী রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তী উৎসব শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Mar 2017   Thursday

রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের আজ শুক্রবার থেকে দুদিন ব্যাপী সূবর্ণ জয়ন্তী উৎসব উদযাপিত হচ্ছে। এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি পার্বত্য চট্টগ্রামের নারী শিক্ষায় পথ প্রদর্শক হিসেবে কাজ করে যাচ্ছে।

 

জানা যায়,  রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়টি ১৯৬৬ সালে স্থাপিত হয়। তবে ১৯৭৪ সালের দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয়করন করেন। অবিভক্ত পার্বত্য চট্টগ্রামে রাঙামাটির একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয় থেকে কয়েক হাজার শিক্ষার্থী  পড়াশুনা  সমাপ্ত করেছেন। ইতোমধ্যে এসব শিক্ষার্থীরা করে দেশ-বিদেশে সাফল্যর সাথে কাজ করে যাচ্ছেন। বর্তমানে এই রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৪’শ ছাত্রী অধ্যয়নরত রয়েছে।

 

সূবর্ণ জয়ন্তী উৎসব পরিষদ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তী উৎসব অর্থাৎ ৫০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার  থেকে দুদিন ব্যাপী বর্নাঢ্য উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের প্রথম দিনে শুক্রবার বিকালে বিদ্যালয় মাঠে উৎসবের উদ্ধোধন করবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া এমপি।

 

বিশেষ অতিথি থাকবেন রাঙামাটি আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার, সংরিক্ষত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু,সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ,রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান,রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। সকাল ৯টায় রয়েছে বর্নাঢ্য র‌্যালী। র‌্যালীটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে শুরু করে রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হবে। বিকাল ৫টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

উৎসবের  দ্বিতীয় দিনে শনিবার সকালে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের সন্মান প্রদান করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান  জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয়(সন্তু লারমা)। অনুষ্ঠানে গেষ্ট অব অনার থাকবেন প্রখ্যাত কথা সাহিত্যক সেলিনা হোসেন।

 

এতে বিশেষ অতিথি থাকবেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: গোলাম ফরুখ।  অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।

 

এছাড়াও রয়েছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ অনুষ্ঠান। বিকাল ৫টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দুদিন ব্যাপী অনুষ্ঠানের পার্বত্য চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

 

ইতোমধ্যে এ সূবর্ণ জয়ন্তী উৎসবে  যোগ দেওয়ার জন্য বিদ্যালয়ের প্রায় দেড় হাজার প্রাক্তন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেছেন। এ সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রী অংশ ছাড়াও বিদ্যালয়ে বর্তমানে অধ্যায়নরত শিক্ষার্থীরাও অংশ গ্রহন করবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ