• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে উদীচি শিল্পীগোষ্ঠির মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 May 2017   Saturday

কওমী মাদ্রাসার সনদ স্বীকৃতি, পাঠ্যপুস্তকে সরকারের সাম্প্রদায়িকনীতির প্রতিবাদে উদীচি শিল্পীগোষ্ঠি রাঙামাটি জেলা সংসদের উদ্যোগে আজ শনিবার রাঙামাটিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উদীচি শিল্পীগোষ্ঠি রাঙামাটি জেলা সংসদ এর সভাপতি অমলেন্দু হাওলাদা। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুল, পৌর কাউন্সিলর কালায়ন চাকমা, জুম ঈসথেটিকস কাউন্সিলের সভাপতি শিশির চাকমা, বিশিষ্ট গবেষক অম্লান চাকমা, এ্যাডভোকেট পরিতোষ কুমার দত্ত, এ্যাডভোকেট মিহির বরণ চাকমা,রাঙামাটি রেড ক্রিসেন্ট সেক্রেটারী এম বখতেয়ার উদ্দিন,সিপিবি সাধারন সম্পাদক অনুপম বড়–য়া শংকর, মো আলী ভুইয়া প্রমূখ।

 

স্বাগত বক্তব্যে রাখনে সংগঠনের সাধারণ সম্পাদক বিজয় ধর। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ন সাধারন সম্পাদক সাগর পাল। মত বিনিময় সভায় শিক্ষাবীদ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংস্কৃতিক ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

 

সভায় বক্তারা বলেন, জ্ঞান কখনো সাম্প্রদায়িক বা ধর্মভিত্তিক হয় না। নতুন প্রজন্মের কাছে আহবান থাকবে ধর্ম নিরপেক্ষতা যেন হয় তাদের মুলনীতি হয়।

 

সভায় বক্তারা আরো বলেন,হাজার বছরের আবহমান অসাম্প্রদায়িক আর সৌহার্দ্যের সংস্কৃতিকে আজ পাঠ্যপুস্তক থেকে তুলে দেয়া হচ্ছে। সৃষ্টি করা হচ্ছে জাতিগত, ধর্মীয় আর নারী-পুরুষের ভেদ-বৈষম্য। এ চক্রান্ত পরিকল্পিত, কেননা বাঙালির সাংস্কৃতিক লড়াইয়ের পূর্বশর্তই হলো গুণগত ও সঠিক শিক্ষা। শিক্ষা হলো সাংস্কৃতিক পুঁজি। যে ‘উন্নয়ন’- এর কথা বলে আজ সরকার তার সামগ্রিক আপোস আর মৌলবাদের তোষণনীতিকে বৈধ করার অপচেষ্টা করছে, সে উন্নয়ন কেবলই অবকাঠামোগত। কিন্তু শিশুর মননে যে সংস্কৃতির আলো পৌঁছানো প্রয়োজন, সে পথে একের পর এক বাধা সৃষ্টি করছে সাম্প্রদায়িক অপশক্তি। কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক বোধের স্ফূরণ না ঘটিয়ে সেখানে তৈরি করা হচ্ছে বিভেদ আর সাম্প্রদায়িকতা। শিক্ষার মাধ্যমে শিশুদের মন-মানস উদার ও উন্নত মানবিক চেতনায় গড়ার পরিবর্তে প্রতিক্রিয়াশীল ও সংকীর্ণ দৃষ্টিভঙ্গী পাঠ্যক্রমে প্রাধান্য পেয়েছে।


এ সময় বক্তারা সরকারের চলমান সাম্প্রদায়িকনীতি ও হেফাজত ইসলামপ্রীতি দেশে অদুর ভবিষ্যতে জঙ্গিবাদকে প্রসারিত করবে বলে মন্তব্য করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ