• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

সকল জাতিসত্তার মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা চালুতে ঢাকায় পিসিপির বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2015   Friday

সকল জাতিসত্তার মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা চালু করা সহ শিক্ষাসংক্রান্ত ৫ দফা বাস্তবায়নের দাবিতে শুক্রবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)।

 

পিসিপির ঢাকা শাখার দপ্তর সম্পাদক রিয়ান চাকমার স্বাক্ষরিত একপ্রেস বার্তায় বলা হয়, ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পিসিপি ঢাকা শাখার সভাপতি ত্রিশঙ্কু চাকমা। বক্তব্য রাখেন পিসিপির কেন্দ্রীয় সভাপতি থুইক্যচিং মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি মাইকেল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা, পিসিপি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিপুল চাকমা এবং সংহতি  জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ফয়সাল মাহমুদ ও ছাত্র গণমঞ্চের আহবায়ক শান্তনু সুমন।এ ছাড়া সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক সাদিকুর  রহমান। সভা পরিচালনা করেন ঢাকা শাখার সাধারণ সম্পাদক বিনয়ন চাকমা। সমাবেশ শেষে মিছিল হয়।মিছিলটি প্রেসক্লাব থেকে পল্টন  মোড়ে গিয়ে শেষ হয়।                                                                           

সমাবেশে বক্তারা বলেন, যে কোন জাতি নিজ মাতৃভাষার মাধ্যমে শিক্ষালাভ করতে পারলে পরিপূর্ণ বিকাশ হয়, যা অন্যকোন ভাষার সম্ভব নয়। এজন্য বাংলাদেশে পাহাড় ও সমতলের সকল জাতিসত্তার শিশুদের নিজ মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা চালু করা অত্যন্ত জরুরী। এই প্রয়োজনীয়তা উপলব্ধি করে পিসিপি ২০০০ সাল থেকে এ বিষয়ে আন্দোলন করে আসছে। ২০০২ সালে  তৎকালীন শিক্ষামন্ত্রী এবং ১৯ ফেব্রুয়ারি ২০০৩ সালে মাতৃভাষায় শিক্ষালাভসহ শিক্ষাসংক্রান্ত ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিকট পেশ করা হয়। সে বছর প্রধানমন্ত্রি দপ্তর থেকে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে চিঠি দেয়া হলেও বিএনপি জোট তাদের সরকারের সময়ে তা বাস্তবায়ন করেনি। সর্বশেষ ২০১৩ সালে আওয়ামী মহাজোটের শিক্ষামন্ত্রী  নুরুল ইসলাম নাহিদ ২০১৪ সালের মধ্যে মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা চালু করার ঘোষণা দেন। কিন্তু ২০১৫ সাল এসেও তা চালু করা হয়নি এবং বাস্তবায়নের  লক্ষণও দেখা যাচ্ছে না।                                                                       

সমাবেশে নেতৃবৃন্দ অতি শীঘ্রই জাতিসত্তাসমূহের নিজ নিজ মাতৃভাষার মাধ্যমে শিক্ষা চালু এবং পিসিপির শিক্ষা সংক্রান্ত ৫ দফা বাস্তবায়নের জোর দাবি জানান।                                                    

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ