• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    
 
ads

সেনা বাহিনীর উদ্যোগে ঘাগড়ায় বালিকা ফুটবল দলের জন্য ছাত্রী নিবাস উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Dec 2017   Tuesday

সেনাবাহিনীর উদ্যোগে মঙ্গলবার রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের বালিকা ফুটবলাদের জন্য ছাত্রী নিবাস উদ্বোধন করা হয়েছে।

 

ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের পাশে ফিতা কেটে ৩০ লখ্ষ টাকার ব্যয়ে জয়ীতা নামের ছাত্রী নিবাস উদ্বোধন করেন সেনা বাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার। এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রি. জেনারেল গোলাম ফারুখ, জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর, রাঙামাটি সদর জোন কমান্ডার লে:কর্নেল রেদওয়ানুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান এসএম চৌধুরী প্রমূখ।

 

ছাত্রীনিবাস উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গনে  আলোচনা সভা অনুষ্ঠিত। এর আগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবশেনায়  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার  বলেন,২০১৬ সালের ১ নভেম্বর  থেকে এ বছর ৫ নভেম্বর পর্যন্ত ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত ইসটাফ সেপাক টাক রো ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতায় বিদ্যালয়টির বালিকা খেলোয়াড়রা বাংলাদেশের জাতীয় টিম হিসেবে অংশ নিয়ে পাকিস্তান ও ইন্দোনেশিয়ার জাতীয় দলকে হারিয়ে জয় ছিনিয়ে আনে। এতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনাম, সম্মান ও ভাবমূর্তি উজ্জ্বল করেছে তারা। তাই তাদেরকে আরও দক্ষ করে তুলতে বালিকা খেলোয়াড়দের থাকার ব্যবস্থার জন্য এ বিদ্যালয়ে জয়ীতা ছাত্রীনিবাসটি নির্মাণ করে দেয়া হয়েছে।

 

 তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় এগিয়ে আসার আহবান জানান। এ সময় খেলোয়াড়দের স্বাস্থ্য, পুষ্টি ও বিভিন্ন সরঞ্জামাদি সংগ্রহের জন্য আরও তিন লাখ অনুদান প্রদানের ঘোষণা দেন।

 

উল্লেখ্য, ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের  বালিকা ফুটবল দলটি জাতীয় স্কুল ও মাদ্রাসা প্রতিযোগীতায় জাতীয়ভাবে ৪ বার এবং একবার রানার্স আপ হয়। এ বিদ্যালয় থেকে জাতীয় বালিকা ফুটবল দলে ৪ জন খেলোয়াড় রয়েছে। গত ১৩ জন পাহাড় ধসের বিদ্যালয় ও বিদ্যালয়ের ছাত্রী নিবাসটি ক্ষতি হয়। এতে বালিকাদের ফুটবল খেলা ও পড়াশুনা ব্যহত হলে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন এরিয়া কমান্ডার বিদ্যালয়ে একটি ছাত্রীনিবাস নির্মাণের প্রতিশ্রুতি দেন।  ৫ কক্ষ বিশিষ্ট  ছাত্রী নিবাস ভবনে ২টি থাকার কক্ষ, একটি রান্নার কক্ষ, একটি খাবার কক্ষ এবং একটি মিলনায়তন রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ