• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

কাপ্তাই নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jan 2018   Monday

সোমবার কাপ্তাই নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠান এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল কান্তি তালুকদারের সভাপতিত্বে শিক্ষিকা শামীমা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাই, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া, যুগ্ম সম্পাদক থোয়াইসাপ্রু চৌধুরী( রুবেল), সমাজ সেবক ফজলুল কবির,রাইখালি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য অজয় সেন,২ নং ওয়ার্ড ইউপি সদস্য এনামুল হক, রাইখালি ইউনিয়ন ছাত্র লীগ সাধারণ সম্পাদক মো:মিজান। ক্রীড়া প্রতিযোগিতায় রায় বাহাদুর হাউস, রবীন্দ্রনাথ হাউস, নজরুল হাউস এবং বেগম রোকেয়া হাউসে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন। হাউস গুলোতে শিক্ষার্থীদের নিজ হাতে তৈরী বিভিন্ন শিল্প কর্ম এবং দেশীয় খাবার আমন্ত্রিত অতিথিদের প্রশংসা অর্জন করেন। এর আগে প্রধান অতিথি তারিকুল আলম জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্কুলের শিক্ষক বেতার শিল্পি বিপুল বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে যন্ত্রসংগীতে সহায়তা করেন ঝুলন দত্ত, মো: মিজান এবং কাননজয় দে।

 

প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম বলেন, জ্ঞান অর্জন কখনোও বিনিময় হয় না, শিক্ষা ছাত্র ছাত্রীদের মধ্যে লুকায়িত থাকে,সেই লুকায়িত প্রতিভাকে সঠিকভাবে কাজে লাগিয়ে ছাত্র ছাত্রীদেরকে সোনার বাংলা গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। তারিকুল আলম বলেন, একজন ছাত্র স্কুলে গিয়ে কি করছে সবসময় অভিভাবকদের খবর নিতে হবে,যাতে তাদের সন্তানরা মাদকাসক্ত, জঙ্গীবাদ এবং সন্ত্রাসি কার্যক্রমে জড়িয়ে না পড়ে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ