• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Apr 2018   Thursday

বুধবার রাঙামাটি পার্বত্য জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য গুনেন্দু বিকাশ চাকমা, রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম, রাঙ্গামাটি পুলিশ বিভাগের অতিরক্তি পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ রুবেল’সহ জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন ও তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাংলাদেশ দ্রুত মধ্যম আয়ের দেশে পরিণত করতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। সরকারের এই বহুমুখী উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে আমাদের যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। জেলা তথা দেশের উন্নয়নমূলক কর্মকান্ড ও অর্জন ধরে রাখার লক্ষ্যে উন্নয়ন সভার মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করতে তিনি পরিষদের প্রতিটি সভায় প্রতিষ্ঠান প্রধানদের উপস্থিত থাকার আহ্বান জানান।

 

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজেষ্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, জেলায় অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে প্রশাসন থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অপরাধমূলক যে কোন তথ্য থাকলে প্রশাসনকে জানানোর অনুরোধ জানান তিনি। এছাড়া আসন্ন বর্ষা মৌসুমে যদি প্রাকৃতিক দুর্যোগে কোন পরিবার ক্ষতিগ্রস্ত হয় সে সমস্ত পরিবারদের রাঙ্গামাটি মারি স্টেডিয়ামের গ্যালারির নীচের অংশে রাখার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। এ বিষয়ে তিনি পরিষদের সহযোগিতা কামনা করেন। তিনি প্রশাসনের সকল উন্নয়নমূলক কাজে সকলের সহযোগিতা কামনা করেন।

 

রাঙামাটি পুলিশ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম বলেন, যে কোন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড যাতে এ জেলার কোন এলাকায় না ঘটে সে বিষয়ে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। এরপরও যে কোন অপরাধমূলক কর্মকান্ড ও মাদক বিক্রী ও সেবনের কোন তথ্য থাকলে তা পুলিশ প্রসাশনকে জানিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।


বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদার জানান, ১লা বৈশাখ সুষ্ঠুভাবে পালনের লক্ষে সঠিকভাবে বিদ্যুৎ সঞ্চালন ছিল। কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক লাইনগুলো মেরামত কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ এমদাদ হোসেন জানান, গেল বছর জুনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৮টি রাস্তা ও ড্রেনেজ মেরামতের জন্য ১৭ কোটি টাকার ডিপিপি মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে মন্ত্রণালয় অনুমোদন দিলে কাজ শুরু করা হবে।

 

মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর প্রশাসনিক কর্মকর্তা একেএম সোয়েব আখতার জানান, নদীপথে বিভিন্ন স্থানে জাল ফেলে রেখে নৌ চলাচল বিঘœ সৃষ্টি রোধে কার্যক্রম অব্যাহত রয়েছে। অন্যদিকে আগামী ১মে থেকে কাপ্তাই লেকে মৎস্য শিকার বন্ধ ঘোষণা করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ