• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

খাগড়াছড়ি জেলা পরিষদ উচ্চ শিক্ষা বৃত্তি আবেদনের আহ্বান

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 May 2018   Thursday

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ২০১৭-১৮ অর্থ বছরে উচ্চ শিক্ষা বৃত্তি প্রদানের লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কৃষি কলেজ, লেদার টেকনোলজি কলেজ, অন্যান্য কলেজসমূহ এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে স্নাতক/সমমান,স্নাতকোত্তর/সমমান ও উচ্চ মাধ্যমিক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত খাগড়াছড়ি পার্বত্য জেলায় স্থায়ীভাবে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের গরীব/মেধাবী ছাত্র-ছাত্রীদের অনলাইনে শিক্ষা বৃত্তির জন্য দরখাস্ত আহবান করেছে।

 

পরিষদের ওয়েবসাইট  (www.khdc.gov.bd)-এ ই-সেবা মেনুতে শিক্ষা বৃত্তি অনলাইনে আবেদনের নিয়মাবলী (http://khdc.gov.bd/Page/read/198) বাটনে ক্লিক করে এবং তা অনুসুরণপূর্বক একই মেন্যুতে দেয়া "শিক্ষা বৃত্তি অনলাইন আবেদন (http://khdc.gov.bd/Page/read/120) বাটনে ক্লিক করে নির্ধারিত ফরমটি যথাযথভাবে পূরণ পূর্বক আবেদন সম্পন্ন করতে হবে।


পরিষদের নাজির মো: সাইফুল্লাহ জানান, আবেদনকারী কর্তৃক পূরণকৃত তথ্য, আপলোডকৃত ছবি এবং স্বাক্ষরের পরবর্তীতে কোন প্রকার অসামঞ্জস্যতা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট আবেদনকারীর আবেদন বাতিল বলে গণ্য হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের এসএমএস বা ই-মেইলের মাধ্যমে অবহিত করা হবে, অতঃপর নির্বাচিত প্রার্থীগণ কর্তৃক বিভাগীয়/ প্রতিষ্ঠান প্রধানের সুপারিশসহ আবেদনপত্রের প্রিন্টকপি খাগড়াছড়িপার্বত্য জেলা পরিষদে দাখিল করতে হবে এবং সকল মূলকাগজপত্র (শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কশীট/একাডেমিক ট্রান্সক্রিপ্ট, বার্ষিক আয়ের সনদ, জাতীয় পরিচয়পত্র ইত্যাদি) প্রদর্শন করতে হবে। অনলাইন ব্যতীত সরাসরি বা ডাকযোগে শিক্ষা বৃত্তির আবেদন গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদন শুরুর তারিখ ২০মে, ২০১৮ এবং আবেদন দাখিলের শেষ তারিখ ১৪জুন,২০১৮।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ