• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

খাগড়াছড়িতে এমএন লারমা সমর্থিত পার্বত্য মহিলা সমিতির নারী দিবস পালন

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Mar 2015   Monday

আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে রোবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(এমএন লারমা) সমর্থিত নারী সংগঠন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি উদ্যোগে র‌্যালী ও  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

খাগড়াছড়ি শহরের পৌরসভা  মিলনায়তনের সামনে ”নারীর ক্ষমতায়ন ও নির্যাতন থেকে মুক্তি, নারীরাও মানুষ-নারীদের চাই সমান অধিকার এবং নারীদের প্রতি সকল প্রকার নির্যাতন ব›দ্ধ করুন”শ্লোগানে আয়োজিত আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি’র সাংগঠনিক সম্পাদিকা অনিতা রোয়াজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জুম্ম শরনার্থী কল্যান সমিতি’র সম্পাদক সন্তোষিত চাকমা বকুল, ভারত প্রত্যাগত শরনার্থী কল্যান সমিতি’র আহবায়ক প্রীতিময় চাকমা, দীঘিনালা ইউপি’র চেয়ারম্যান চন্দ্র রন্জন চাকমা, পাচমস সদস্য দুর্গা দেবী চাকমা, রামগড় উপজেলা  পিসিজেএসএস(এমএনলারমা) সভাপতি হরি সাধন বৈঞ্চব, দীঘিনালা সভানেত্রী কানন কুসুম চাকমা, মিনা চাকমা, প্রীতি খীসা, মহালছড়ি উপজেলার সভাপতি তনুস চাকমা, সুপ্রভা চাকমা, পিসিপি’র সহ-সম্পাদক জ্ঞান চাকমা প্রমূখ। এর আগে লারমা স্কোয়ার থেকে একটি র‌্যালী বের করে পৌর মিলনায়তনের সামনে গিয়ে সমাবেশ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তারা  পার্বত্য চট্টগ্রামে নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করা হয় এবং সরকারকে নারী নির্যাতনের বিচার সুষ্ঠুভাবে করার দাবী জানিয়ে বলেন,বর্তমানে নারী নির্যাতন একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে এই নির্যাতনের মাত্রা দিন দিন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে নারী নির্যাতনের চিত্র সমতলের চাইতে কম ভয়াবহ নয়। গত দুই মাসে পার্বত্য চট্টগ্রামে কমপক্ষে ৯জন পাহাড়ি নারী ধর্ষণ ও ধর্ষণ প্রচেষ্টার শিকার হয়েছেন। গত বছর ধর্ষণ ও ধর্ষণ প্রচেষ্টার শিকার হয়েছিলেন ৩৪জন পাহাড়ি নারী ও শিশু।

 

অপরদিকে আন্তর্জাতিক নারী দিবসে তৃতীয় নগর পরিচালন অবকাঠামো উন্নতিকরন(সেক্টর) প্রকল্প জিপ-থ্রি এর আওতার আয়োজনে খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়র-৩ ও নারী এবং শিশু বিষয়ক স্থায়ী কমিটি’র কাউন্সিলর খালেদা বেগম সভাপতিত্বে বক্তব্য রাখেন মেয়র মোঃ রফিকুল আলম, প্যানেল মেয়র-১ এটিএম রাশেদ উদ্দিন, সচিব পারভিন আক্তার । এর আগে এলাকার গন্যমান্য ব্যক্তির অংশ গ্রহনে পৌর কার্যালয় থেকে র‌্যালী শোভাযাত্রা বের হয়ে শহর পদক্ষিণ করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ