• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

চারণ সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদের জীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন
পাহাড়ে ভ্রাতৃঘাতি সংঘাত কারোর কাম্য নয়-পার্বত্য প্রতিমন্ত্রী

স্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jul 2018   Saturday

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊশেসিং এমপি বলেছেন, দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে চুক্তি বাস্তবায়নরে কাজ এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে  পার্বত্য  চুক্তির দুই তৃতীয়াংশ বাস্তবায়িত হয়েছে। বাকীগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে। এজন্য সবাইকে ধৈর্য্যশীল হতে হবে এবং চুক্তি বাস্তবায়ন নিয়ে কোন আন্দোলন করারও প্রয়োজন নেই।

 

তিনি আরো বলেন, পাহাড়ে আন্দোলনের নাম দিয়ে যারা ভ্রাতৃঘাতি সংঘাত জড়াচ্ছে তা কারোর কখনোই কাম্য নয়। এসব সংঘাতের মধ্যে যারা লিপ্ত রয়েছে তাদের নিজেদের মধ্যে ক্ষয়-ক্ষতি হচ্ছে। তবে যে কোন ধরনের সংঘাত সরকার তা কখনই মেনে না এবং কঠোর হস্তে তাদের দমন করবে।


শনিবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামের সংবাদিকতার পর্থিকৃৎ ও দৈনিক গিরিদর্পন সম্পাদক এ কে এম মকছুদ আহমেদের জীবনীর উপর লেখা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।


পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড মিলনায়তনে অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা,পার্বত্য চট্রগ্রাম ঊন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার গোলাম ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এস এম শফি কামাল, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল প্রমুখ।

 

বক্তব্যে দেন পার্বত্য চট্টগ্রামের সংবাদিকতার পর্থিকৃৎ ও দৈনিক গিরিদর্পন সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনোয়ারুল হক, নন্দন দেবনাথ, ইয়াসিন রানা সোহেল প্রমুখ।

 

অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রীর সৌজন্য চারণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদের জন্ম দিনের কেক কাটা হয়।

 

পরে প্রধান অতিথি সাংবাদিক ইয়াসিন রানা সোহেলের সম্পাদিত পার্বত্য চট্টগ্রামের সংবাদিকতার পর্থিকৃও এ কে এম মকছুদ আহমেদের জীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে সুর নিকেতনের শিল্পীরা মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন।

 

প্রতিমন্ত্রী তার বক্তব্যে আরো বলেন, পার্বত্যাঞ্চলের সংঘাতময় পরিস্থিতির সময়ে ঝড় ঝঞ্জাতকে তোয়াক্কা না করে নিজের জীবনকে বাজী রেখে কলম সৈনিক হিসেবে একেএম মকছুদ আহমেদ মানুষের মনে কথাগুলো লেখেছেন।


সাংবাদিকতার পর্থিকৃৎ একেএম মকছুদ আহমেদ পার্বত্য চট্টগ্রামের এক অমূল্য রত্ন উল্লেখ করে তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলে একেএম মকছুদ আহমেদ শিক্ষায় ও সাংবাদিকতায় এক মহান গুরু। যার অবদান অনস্বীকার্য। তিনি শুধু নিজের জন্য সাংবাদিকতা করেননি, অগণিত সাংবাদিক সৃষ্টি করেছেন। তাই তিনি একজন ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ