• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

অবৈধভাবে পাহাড়ের খাস জমি বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে-জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Apr 2019   Tuesday

রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশীদ বলেছেন,রাঙামাটি শহরের ঝুকিপুর্ন এলাকার তালিকা প্রণয়নের কাজ চলছে। কিন্তু জায়গা না থাকায় কাউকে সরিয়ে অন্যত্র নেয়া সম্ভব হচ্ছে না। তবে দুর্যোগ মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন।

 

তিনি, বর্ষা আসার আগেই জনগণের মধ্যে গণসচেতনতা বৃদ্ধির জন্য ওয়ার্ডে ওয়ার্ডে দুর্যোগ মোকাবেলা কমিটি গঠন, ফায়ার সার্ভিস,রেডক্রিসেন্ট ও রেডক্রস,সেনাবাহিনী,বিজিবি,পুলিশ,আনসার,স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও এবং সরকারি আধাসরকারি বাহিনীসহ সকল স্তরের লোকজন নিয়ে দুর্যোগ  প্রতিরোধে সচেতনতামূলক প্রস্ততি গ্রহনের জন্য আহবান জানান।

 

তিনি  যারা পাহাড়ের খাস জমি বিক্রি করে এবং জমি নিয়ে দালালি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের হুশিয়ার করে দেন তিনি। 

 

জেলা প্রশাসন সন্মেলন কক্ষে পাহাড় ধস ও প্রাকৃতিক দুর্যোগ  মোকাবেলায় করণীয় প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,রাঙামাটি সদর জোন অধিনায়ক লে: কর্ণেল রফিকুল ইসলাম পিএসসি, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম,ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক দিলদার আলমসহ সরকারি বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

 

জেলা প্রশাসক দুর্যোগ মোকাবেলায় বিগত দিনে এনজিও গুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন বলেন, আগামীতে যেন স্থানীয় এনজিওগুলো সকল প্রকার দুর্যোগে জনগণের পাশে থাকেন। গত ২০১৭ সালে দুর্যোগে রাঙামাটিতে ১২০জন মারা গেছে। সে সময় ফায়ার সার্ভিসের ভূমিকা ছিল অতুলণীয় ও প্রশংসনীয়।

 

সভায় বক্তারা ২০১৭ সালে ভয়াবহ পাহাড় ধসে ১২০ জন মারা যাওয়ার পরও  অনেকে আবারও ওই সব ঝুকিপুর্ণ এলাকায় গিয়ে বসবাস করছে।  আগামী বর্ষা মৌসুমে ঝুকিপূর্ন স্থানে লোকজন বসবাস না করতে  এবং আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে এলাকায় এলাকায় সচেতনা সৃষ্টি  গড়ে তুলতে আহ্বান জানান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ