• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

ছাত্রছাত্রীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে-দীপংকর তালুকদার এমপি

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 May 2019   Thursday

ছাত্রছাত্রীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।পাসের হার বাড়লে হবেনা, শিক্ষার গুনগত মানকে বাড়াতে হবে, সেই ক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের একযোগে কাজ করতে হবে। বর্তমানে কিছু লোক ধর্মকে ব্যবহার করার প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে। কিন্ত মানুষের মুক্তির জন্য এটা কখনোও কাম্য হতে পারেনা। তাই আসুন আমরা সবাই মিলে একটি অসাম্প্রদায়িক, বর্ণবাদমুক্ত  সমাজ গড়ি। বৃহস্পতিবার  রাঙামাটির কাপ্তাইয়ের বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও বর্তমান সাংসদ দীপংকর তালুকদার এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী। সিনিয়র শিক্ষক রাজেশ ভট্রাচার্য্যের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াই চিং মং মারমা, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা  ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা,   চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, উপজেলা মুুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তংচংগ্যা,  রাঙামাটি প্রেস ক্লাবের  সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রুবেল, জেলা আ`লীগ শ্রম বিষয়ক মোঃ হানিফ, চন্দ্রঘোনা ইউনিয়ন আ`লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম । আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের দাতা সদস্য খোরশেদুল আলম কাদেরী।  আলোচনার শুরুতে স্কুলের প্রতিবেদন পেশ করেন  প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া।

 

 এর আগে প্রধান অতিথি নতুন কারিগরি শিক্ষার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করেন।পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আগত অতিথিদের মুগ্ধ করেন।এরপর তিনি চন্দ্রঘোনা ইউনিয়নের বারঘোনা কেআরসি উচ্চ বিদ্যালয়ে ২৫ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ