• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাঙামাটিতে রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা, সন্ধান ও উদ্ধারের ৬দিনের প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jun 2019   Sunday

রাঙামাটিতে রাজস্থলী ও নানিয়ারচর উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের প্রাথমিক চিকিৎসা, সন্ধান ও উদ্ধার প্রশিক্ষণ সোমবার থেকে ছয় দিনব্যাপী শুরু হয়েছে। 

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ এবং রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সহযোগিতায় রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে প্রশিক্ষণে  প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসীন(রোমান)।

 

রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিট সেক্রেটারি মাহফুজুর রহমানের সভাপতিতেএসময় উপস্থিত ছিলেন রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য মোঃ রেজাউল করিম রেজা, মোহাম্মদ সোলায়মান, বিডিআরসিএস’র উপ-পরিচালক ও প্রশিক্ষক খন্দকার এ,কে,এম ইকবাল, রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার ও প্রশিক্ষণ সমন্বয়কারী মোঃ নুরুল করিম, রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য ও প্রাক্তন যুব প্রধান মোঃ শফিকুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন রাঙামাটি যুব রেড ক্রিসেন্টের সদস্য প্রাচুর্য নাগ, মুনতাহেনা মুমু, মাসুদ রানা, সুজন তঞ্চগ্যা, জান্নাতুল ফেরদৌস মনি, এবিএম জুনায়েদ, সুনয়ন চাকমা, ইমন ধর প্রমুখ। প্রশিক্ষণে নানিয়ারচর উপজেলা ১৫ জন ও রাজস্থলী উপজেলার ১৫ জন এবং সদর উপজেলার ২জন সহ মোট ৩২ যুব রেড ক্রিসেন্ট সদস্য অংশগ্রহণ করেন।

 

চয় দিন ব্যাপী প্রশিক্ষণে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন, মূলনীতি ও কার্যক্রম ইত্যাদি, প্রাথমিক চিকিৎসার প্রাথমিক ধারণা, শ্বাস প্রশ্বাসে বাধা/চোকিং, ফুসফুস ও হৃৎপিন্ডের পুনসঞ্চালন প্রক্রিয়া, শক ও তার প্রতিকার, রক্তপাত ও তার ব্যবস্থাপনা, পোড়া ও তার ব্যবস্থার ক্ষত ও ক্ষতের পরিচর্যা, হাড় ভাঙ্গা ও অনড়করণ, ফিট, মূর্চ্ছা যাওয়া ও জ্ঞান হাড়ানো, বিষক্রিয়া, কামড়, আহত/অসুস্থ ব্যক্তি পরিবহন প্রশিক্ষণ দেয়া হবে। 

 

এছাড়া সন্ধান ও উদ্ধার বিষয়ক প্রাথমিক ধারণা, জরুরিভাবে উদ্ধারের পদ্ধতিসমূহ, পাহাড় ধ্বসের ক্ষেত্রে জরুরিভাবে উদ্ধারের পদ্ধতিসমূহ মৃতদেহ ব্যবস্থাপনা, রশি, প্রকারভেদ, নামকরণ, ব্যবহা, গুরুত্ব ও যত্ন, গিড়ো, ষ্ট্রেচার, মই, অগ্নিকা-জনিত দুর্ঘটনা ও করণীয়, আগুন নিভানোর কৌশলসমূহ, ল্যাসিং, পানি থেকে উদ্ধারের কৌশলসমূহ, দুর্ঘটনা পরবর্তী মনস্তাত্বিক সহযোগিতা, গণ হতাহত ব্যবস্থাপন প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ