• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে জনগোষ্ঠীর জলবায়ু বিপদাপন্নতা নিরূপণ প্রশিক্ষণ উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jul 2019   Thursday

বৃহস্পতিবার রাঙামাটিতে জনগোষ্ঠীর জলবায়ু বিপদাপন্নতা নিরূপণ এবং স্থানীয় আপদ সহনশীল পরিকল্পনা প্রণয়ন বিষয়ক দু’দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সিএইটি ক্লাইমেট রিজিলিয়েন্স প্রজেক্ট (সিসিআরপি) ও এসআইডি-সিইচটি, ইউএনডিপির সহযোগিতায় আয়োজিত জেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া।

 

জেলা পরিষদের মিনি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত দু’দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধনী সভায় সিএইটি ক্লাইমেট রিজিলিয়েন্স প্রজেক্টের জেলা কর্মকর্তা ড.শিশির স্বপন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআইডি-সিইচটি, ইউএনডিপির জেলা কর্মকর্তা মোঃ আজাদ রহমান, সিএইটি ক্লাইমেট রিজিলিয়েন্স প্রজেক্টের মনিটরিং কর্মকর্তা শোভন চাকমা, টেকনিক্যান কর্মকর্তা পলাশ খীসা প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে  জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেছেন, বন-জঙ্গল উজাড় ও ঋতুর তারতম্যতার কারণে বাড়ছে অতিবৃষ্টি, পাহাড় ধসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ। এ সব থেকে রক্ষা ও ক্ষতির পরিমান কমিয়ে আনতে সরকার এবং বিভিন্ন দাতা সংস্থার সম্মিলিত উদ্যোগে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

 

তিনি  আরো বলেন, পার্বত্য অঞ্চলে এক সময় সবুজ শ্যামলে পাহাড়ে ঘেরা সৌন্দর্য্যে ভরপুর ছিল। এখন আর সে রকম নেই। কালক্রমে বন-জঙ্গল উজাড় হয়ে হারিয়ে যাচ্ছে এ জনপদের প্রাকৃতিক সৌন্দর্য্য।

 

তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, সময় কাটানোর জন্য প্রশিক্ষণ নেওয়া হলে এই প্রকল্পের আলোর মুখ দেখবেনা। আর সর্বসাধারণও পাবেনা কাঙ্খিত সুবিধা। সুতরাং প্রশিক্ষণ এমনভাবে শিখে নিতে হবে যাতে সর্বসাধারণ কাঙ্খিত সুযোগ সুবিধা অর্জন করতে পারে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ