• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

জুরাছড়িতে পিসিপি ও যুব সমিতির শাখা সম্মেলন ও কাউন্সিল

সুমন্ত চাকমা, জুরাছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Mar 2015   Monday

সোমবার রাঙামাটি জুরাছড়ি উপজেলায় পাহাড়ী ছাত্র পরিষদের ১৮তম ও পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির ৪র্থ তম শাখা সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

 

জুরাছড়ি উপজেলা শিশু পার্কে অনুষ্ঠিত সম্মেলন ও কাউন্সিল সভাপতিত্ব করেন উপজেলা যুব সমিতির সভাপতি ইমন চাকমা। প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক শক্তিপদক ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী দেওয়ান, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, রাঙামাটি আসনের নির্বাচিত সংসদ সদস্যর উপজেলা প্রতিনিধি মায়া চান চাকমা, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান তরুন মনি চাকমা। এসময় পিসিপির নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

কাউন্সিলে বিশ্বজিৎ চাকমাকে সভাপতি, সাধারণ সম্পাদক সুশান্ত চাকমা ও সাংগঠনিক সম্পাদক সুরেশ চাকমাকে নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট  পিসিপির জুরাছড়ি শাখা নতুন কমিটি গঠন করা হয়। এছাড়া পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির জুরাছড়ির  চতুর্থ কাউন্সিলে সুজিত রায়কে (বারিষ) সভাপতি  ও  পলাশ চাকমা সাধারণ সম্পাদক ও মনিষ তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট্য উপজেলা যুব সমিতির নতুন কমিটি গঠন করা হয়।

 

প্রধান অতিথি বক্তব্যে সম্পাদক শক্তিপদ ত্রিপুরা বলেন, বর্তমান সরকার পার্বত্য চুক্তি সম্পাদনের সাহসে পরিচয় দিয়েছেন। অথচ চুক্তি বাস্তবায়নের সাহস দেখাবেন না তা হতে পারে না। ৩০ এপ্রিলের মধ্যে সময় সূচীভিত্তিক চুক্তি রোডম্যাপ ঘোষনা করে চুক্তি বাস্তবায়নে এগিয়ে না আসলে ১ মে থেকে অসহযোগ আন্দোলন শুরু করা হবে।

 

তিনি আরও বলেন, এ অসহযোগ আন্দোলনে কোন প্রকার মানুষের চিন্তার বাইরে কোন ঘটনা ঘটে তার জন্য বর্তমান সরকার দায়ী থাকবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ