• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের বার্ষিক কাউন্সিল সম্পন্ন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Mar 2015   Saturday

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার শনিবার বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।


পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মো. সারোয়ার জাহান খানের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্ত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহ সভাপতি মো: শরীফ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কমিটির সভাপতি ইঞ্জি. আলহাজ্ব আলকাছ আল মামুন ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আহ্বায়ক শেখ আহম্মদ রাজু এবং প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও চবি শাখার সাবেক সভাপতি মো. সারোয়ার জাহান খান। এসময় অন্যান্যও মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কমিটির সদস্য মো: আতিকুর রহমান, খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য আবু বক্কর সিদ্দিক, সাবেক কেন্দ্রীয় সিনিয়ার সহ-সভাপতি এস.এম. জাহাঙ্গীর আলম পলাশ, সাবেক কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক মো. ইব্রাহিম মুজাহিদ, খাগড়াছড়ির জেলা সভাপতি সাজাহল ইসলাম সজল, সাংগঠনিক সম্পাদক এম. আসাদ উল্লাহ, রাংগামাটির জেলা সভাপতি মুহাম্মদ ইব্রাহিম সহ কেন্দ্রীয় ও চবি শাখার অন্যান্য নেতৃবৃন্দ।


কাউন্সিল শেষে আগামী এক বছরের জন্য খোরশেদ আলম ফিরোজকে সভাপতি, মো: হারুন-উর-রশিদকে সাধারণ সম্পাদক এবং মো. আতাউর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে মোট ৪১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয়।


বক্তারা অভিযোগ করে বলেন, পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে একটি আলাদা খ্রিষ্টান রাষ্ট্র কায়েম করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। পাশাপাশি পাহাড়ীদেও অর্থ ও অস্ত্র দিয়ে সহযোগিতা করছে ইউএনডিপি-সিএইটি কমিশনসহ দেশী ও বিদেশী বিভিন্ন এনজিও।


বক্তারা রাঙামাটিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম শুরু করার দাবি জানান। অন্যথায় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ তিন পার্বত্য জেলায় হরতাল অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ