• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির আওতায়
রাঙামাটির মগবান ইউনিয়নে কীটনাশকযুক্ত মশারি বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Mar 2020   Sunday

সকলের সর্বাত্বক প্রচেষ্টায় দেশকে ম্যালেরিয়া মুক্ত করা সম্ভব বলে মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। তিনি বলেন, সরকারের সঙ্গে ব্র্যাক ও অন্যান্য এনজিওগুলো ম্যালেরিয়া কর্মসূচিতে কাজ করছে বলে রাঙ্গামাটিতে ম্যালেরিয়া আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেক কমেছে। সরকারের পাশাপাশি এ সাফল্যের ভাগীদার তারাও।


রোববার মগবান ইউনিয়নের বড়াগাঙ বাজারে বিভিন্ন এলাকার পরিবারদের মাঝে তিন শতাধিক কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারি (এলএলআইএন) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান এসব কথা বলেন।


জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর, উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের আয়োজনে জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ^জিৎ চাকমা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিনোদ শেখর চাকমা, ব্র্যাক এর সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ কেতি চাকমা ও ব্র্যাক এর জেলা ব্যাবস্থাপক দেবময় চাকমা প্রমূখ।


অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান আরো বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বেশি বৃষ্টিপাত, বন নিধনসহ আরও কিছু কারণে পাহাড়ি অঞ্চলে মশার উপদ্রব বেশি। তাই স্বাস্থ্যকর্মীদের কাজে আরও গতিশীলতা আনতে হবে। এ জন্য সরকারি-বেসরকারি সেবাকর্মীদের অবশ্যই দুর্গম অঞ্চলে পৌঁছাতে হবে এবং মশা নিরোধক ওষুধের ব্যবহার ও কীটনাশকযুক্ত মশারি ব্যাবহার করার বিষয়টি বিশেষভাবে গুরুত্বসহকারে তাদের বোঝাতে হবে। তিনি আরো বলেন, ম্যালেরিয়া নিয়ন্ত্রণ ইস্যুতে মিডিয়ার পাশাপাশি সমাজের শিক্ষক, ধর্মীয় গুরু, ইমাম, সুশীল ব্যক্তিবর্গ ও স্থানীয় প্রশাসনকে গণসচেতনতা বাড়াতে হবে। এক কথায়, ম্যালেরিয়া নিয়ন্ত্রণে সফল হতে চাই সংশ্লিষ্ট সবপক্ষের সমন্বিত উদ্যোগ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ