• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনকারীদের শাস্তির দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Mar 2020   Monday

কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে নির্যাতনকারী কুড়িগ্রাম ডিসি সুলতানা পারভীনহ তার সহকর্মীদের শাস্তি দাবি ও সারাদেশে অব্যাহত সাংবাদিক খুন, গুম, অপহরণ, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে সোমবার রাঙামাটিতে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।


জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলার বর্ষীয়ান সাংবাদিক একেএম মকছুদ আহমদ। মানববন্ধনে বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ সাংবাদিক সুনীল কান্তি দে, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ফোরামের যুগ্ন সম্পাদক মনসুর আহম্মেদ, সাংবাদিক ইউনিয়নের সম্পাদক হিমেল চাকমা, বাংলা ট্রিবিউন প্রতিনিধি জিয়াউল হক।


সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতনকারী কুড়িগ্রামের ডিসি পারভীন সুলতানা সরকারী চাকরি করার ‘যোগ্যতা’ হারিয়ে। তাকে কর্মস্থল থেকে প্রত্যাহার নয়, বরং তাকে চাকরি থেকে বরখাস্ত করে প্রচলিত আইনে কাঠগড়ায় দাঁড় করিয়ে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। যদি না হয় তাহলে রাঙামাটি থেকে কঠোর আন্দোলন শুরু করা হবে। আর এসব দোষী ব্যাক্তিদের শাস্তির পরিবর্তে পার্বত্য চট্টগ্রামে বদলী করা হলে তাহলে তা প্রতিহত করার ঘোষণা দেন সাংবাদিক নেতারা।


বক্তারা আরো বলেন, দেশের মানুষ গুন্ডা নেতার ভুমিকা পালনকারী ডিসি কামনা করে না। প্রশাসনে ঘাপটি মেরে থাকা সরকার বিরোধী কর্মকর্তাদের কারণে সরকারের অর্জন ক্ষুন্ন হচ্ছে। কতিপয় রাজনৈতিক ব্যক্তিদের বিশেষ আনুকূল্য পেয়ে অনেক কর্মকর্তাই এখন সেবকের পরিবর্তে স্বেচ্ছাচারি শাসক হয়ে ওঠছে। এদেরকে এখনই চিহ্নিত করা না হলে আগামীর বাংলাদেশ এগুতে পারবে না। জামালপুরের ডিসি আহমেদ কবীর ও কুড়িগ্রামের ডিসি পারভীন সুলতানা তার উদাহরণ’।


প্রতিবাদ সভায় মানবজমিন সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমানকে প্রাণনাশের হুমকি দাতাদের চিহ্নিত করে গ্রেফতার করে বিচার করা, নিখোঁজ ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে উদ্ধার সহ, সারাদেশে অব্যাহত সাংবাদিকদের খুন, গুম, হামলা ও মিথ্যা মামলার বন্ধের দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ