• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

গ্রীনহীলের স্কুল পর্যায়ের বিতর্কক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Mar 2015   Monday

সোমবার আর্ন্তজাতিক নারী দিবস ও মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে “মর্যাদায় গড়ি সমতা” প্রচারাভিযানের কর্মসূচীর  উদ্যোগে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

শিল্পকলা একাডেমী মিলনায়তনে রাঙামাটিতে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় গ্রীনহিল এর উদ্যোগে এবং রাঙামাটি জেলা সদরে অধীনে সু-শিক্ষায় নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে পাওে, নারীর পিছিয়ে থাকায় দেশের অগ্রগতির পথে অন্যতম বাধা এবং সহ শিক্ষায় নারী পুরুষের মধ্যে পারস্পারিক শ্রদ্ধাবোধ তৈরী করে এ তিনটি প্রতিপাদ্য বিষয়ের উপর হাই স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ  প্রফেসর মংসানু  চৌধুরী। মডারেটর হিসেবে ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক  সুনিল কান্তি দে এবং সম্মানিত বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা ও নারী নেত্রী অঞ্জুলিকা খীসা, রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনষ্টিটিউট এর সাবেক উপ-পরিচালক শাহানা দেওয়ান ও বিশিষ্ট নারীনেত্রী, উন্নয়নকর্মী ও হিমাওয়ান্তির নির্বাহী পরিচালক টুকু তালুকদার।

 

এতে  রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয়, রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় ও মোনঘর আবাসিক উচ্চ বিদ্যালয় অংশ গ্রহন করে।  বিতর্ক প্রতিযোগিতায় মোট তিনটি রাউন্ডে প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে রাঙমাটি সরকারী উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ হয়েছে রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ।

 

অনুষ্ঠানে গ্রীনহিল-স্পীড প্রকল্পের প্রকল্প সমন্বয়ক লাল ছোয়াক লিয়ানা পাংখোয়া বিতর্ক প্রতিযোগিতা সর্ম্পকে বিস্তারিত আলোচনার করেন । অনুষ্ঠান শেষে প্রত্যেক প্রতিযোগিকে সার্টিফিকেট  ও চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি প্রদান করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ, বেসরকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর,

ads
ads
আর্কাইভ