• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

খাগড়াছড়িতে পিসিপির নেতাকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Apr 2015   Saturday

খাগড়াছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে পিসিপির নেতা রতন স্মৃতি চাকমাকে অন্যায়ভাবে গ্রেফতার এবং মিছিলে বাধাদানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি)।

 

শনিবার পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সুকৃতি চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, শনিবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলা মাঠ থেকে পিসিপি’র নেতা-কর্মীরা এইচএসসি পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবিতে মিছিল বের করতে চাইলে প্রথমে পুলিশ বাধা প্রদান করে। পরে আইন-শৃংখলা বাহিনীর একটি দল মিছিলে বাধাদেয়। এতে পিসিপির নেতা-কর্মীরা গণতান্ত্রিক কর্মসূচি পালনের যৌক্তিকতা তুলে ধরার সময়  রতন স্মৃতি চাকমাকে আটক করে এবং তার কাছ থেকে মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নেয়। এসময় আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করতে আসা কর্মী-সমর্থকদের উপজেলা মাঠ থেকে তাড়িয়ে দেয় এবং মিছিলের ব্যানার কেড়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে প্রেস বার্তায়। 

 

উক্ত ঘটনাকে গণতান্ত্রিক অধিকারের উপর নগ্ন হস্তক্ষেপ আখ্যায়িত করে প্রেস বার্তায় আরও বলা হয় বর্তমান সরকার সারা দেশে নিজের ক্ষমতা-কর্তৃত্ব টিকিয়ে রাখার জন্য ফ্যাসিষ্ট কায়দায় সভা-সমাবেশ ও মিছিল-মিটিঙের উপর বাধা প্রদান করে অগণতান্ত্রিক আচরণ করে চলেছে। জনগণের মত প্রকাশের অধিকারের উপর এটা চরম আঘাত।

 

প্রেস বার্তায় অবিলম্বে গ্রেফতারকৃত রতন স্মৃতি চাকমার নিঃশর্ত মুক্তি, সভা-সমাবেশ ও মিছিল-মিটিঙের উপর অঘোষিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পার্বত্য চট্টগ্রামে পূর্ণ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেয়ার দাবি জানান। অন্যথায় ছাত্র সমাজ ও জনগণকে সাথে নিয়ে পাহাড়ি ছাত্র পরিষদ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ