• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    
 
ads

খাগড়াছড়িতে মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষা কার্যক্রমের উপর সপ্তাহ ব্যাপী মৌলিক প্রশিক্ষণের উদ্ধোধন

খাগড়াছড়ি প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Apr 2015   Sunday

রোববার  থেকে সপ্তাহ ব্যাপী খাগড়াছড়িতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষা কার্যক্রমের উপর শিক্ষক মৌলিক প্রশিক্ষনের উদ্ধোধন করা হয়েছে। 

শহরের একটি হোটেলের কনফারেন্স রুমে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতির উদ্যোগে ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা সেভ দ্য চিলড্রেন-এর সহযোগিতায়  আয়োজিত প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান কংজরী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিটন কুমার বড়ুয়া, খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট-এর উপ-পরিচালক সুসময় চাকমা, সেভ দ্য চিলড্রেন-ইন্টারন্যাশনাল-এর পরিচালক এমএলই মিজ্ মেহেরুন নাহার স্বপ্না প্রমূখ। স্বাগত বক্তব্যে রাখেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা।

 

মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষা কর্মসূচী শিশুর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণিতে বাংলার পাশাপাশি মাতৃভাষা ব্যবহারের জন্য মহালছড়ি ও দীঘিনালা উপজেলা থেকে নির্বাচিত ১০ টি বিদ্যালয়ের মনোনীত  ১৫ জন শিক্ষকরা সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছেন।

 

স্বাগত বক্তব্যে জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা বলেন-আজকের দিনটি আমাদের জন্য একটি টার্নিং পয়েন্ট। কারণ ২০০৬ সালে শুরু হওয়া মাত্র নয় বছর পার হতে না হতে মাতৃভাষা বহুভাষিক শিক্ষা(এমএলই) আজ প্রতিষ্ঠিত হয়েছে অন্য মাত্রায়। এ কর্মসূচী আজ এ দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক পরিচিতি লাভ করেছে। সরকারিভাবে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম শুরু হতে চলেছে। তিনি আরও বলেন, জাতীয় পাঠক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)’র উদ্যোগে গত মার্চ মাসে প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য পাঁচটি ভাষায় পাঠ্য পুস্তক তৈরী সম্পন্ন হয়েছে। বর্তমান গতি অব্যাহত থাকলে আগামী ২০১৬ সাল থেকে সরকারিভাবে প্রাথমিক বিদ্যালয়ে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম শুরু করা যাবে। 

 

প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, আজকে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা কার্যক্রম এমন এক সময়ে শুরু হচ্ছে যখন পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা এবং ত্রিপুরাদের ভাষা টিকে থাকার ক্ষেত্রে হুমকির সম্মুখীন। আমি মনে করি এই শিক্ষা কার্যক্রমের মাধ্যমে চাকমা, মারমা এবং ত্রিপুরাদের ভাষা আরও সমৃদ্ধ হবে।  পার্বত্য চট্টগ্রামে বিশেষ করে খাগড়াছড়িতে এ মাতৃভাষার মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালার পিছনে জাবারাং অবদান অনস্বীকার্য।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
আর্কাইভ