• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

জুরাছড়িতে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Nov 2022   Thursday

 

 

 

বুধবার জুরাছড়িতে উপজেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনন্যা চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন, স্বাস্থ্য পরিদর্শক সুনীল চাকমা, সহঃ স্বাস্থ্য পরিদর্শক প্রচারক চাকমা’সহ স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থার কর্মকর্তা, মাঠকর্মী ও কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিরা উপস্থিত ছিলেন।


প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, দূর্গম এলাকার মানুষরা সচেতন হওয়ায় স্বাস্থ্যসেবা নিতে এখন অনেকাংশে কমিউনিটি  ক্লিনিক ও হাসপাতালমুখী হচ্ছে। বিগত বছরগুলোর তুলনায় বর্তমানে দূর্গম এলাকার গর্ভবতি মায়েরা বাসায় ধাত্রী দিয়ে বাচ্চা প্রসব না করে এখন হাসপাতালে এসে প্রসব পূর্ববর্তী সেবাগ্রহণ ও পরবর্তিতে বাচ্চা প্রসব করাচ্ছে এবং এ সংখ্যা দিন দিন বাড়ছে এটি একটি জুরাছড়িবাসীর জন্য ভালো দিক।


তিনি আরো বলেন, পাশর্^বর্তী উপজেলার কিছু সীমানা  জুরাছড়ির কাছাকাছি হওয়ায় সেখানকার মানুষও এ উপজেলার ক্লিনিক ও হাসপাতালে এসে স্বাস্থ্যসেবা গ্রহণ করছে। স্বাস্থ্য বিভাগের যতটুকু জনবল ও যেসকল সীমিত সরঞ্জাম রয়েছে তা দিয়েই সেবা প্রদান করারও আহŸান জানান তিনি। তিনি আরো বলেন, আগামী ১৬ থেকে ১৮ নভেম্বর তিনদিনব্যাপী জুরাছড়ি শাখা বন বিহারে দেশের সর্ববৃহৎ সিংহশয্যাশায়ী ১২৬ ফুট দৈর্ঘ্য বুদ্ধমূর্তি উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এ বৃহৎ ধর্মীয় অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা অনুষ্ঠানে উপস্থিত থাকবে। অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ হওয়া দর্শনার্থীদের স্বাস্থ্যসেবা প্রদানের সুবিধার্থে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের হেলথ ক্যাম্প করারও আহ্বান জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ